আলভারেজ ও লাউতারোকে নিয়ে মধুর সমস্যায় আর্জেন্টিনা

২০২২ বিশ্বকাপের সুখস্মৃতি এখনো আর্জেন্টিনা সমর্থকদের আনন্দের দোলা দেয়। সেই বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই হুলিয়ান আলভারেজের সাফল্যে এক প্রকার ম্লান ছিলেন লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপের ফাইনালেও লাউতারোর অসংখ্য গোল মিস এক প্রকার ভয়ই ধরিয়ে দিয়েছিল আর্জেন্টাইন সমর্থকদের। কিন্তু ২০২৪ সালের কোপা আমেরিকায় টুর্নামেন্টের গোল্ডেন বুট জিতে সব সমালোচনার জবাব দিয়েছিলেন এই ইন্টার মিলান স্ট্রাইকার। বর্তমান সময়ের অন্যতম সেরা এই দুই স্ট্রাইকারকে নিয়ে মধুর সমস্যায় পড়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্ব এবং সাম্প্রতিক কোপা আমেরিকার কথা বিবেচনা করলে, আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকার দৌড়ে অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলভারেজই এগিয়ে আছেন। তবে তার গোড়ালিতে চোট পাওয়ায় ইন্টারের অধিনায়কের জন্য একটি নতুন সুযোগ তৈরি হয়েছে যিনি ইতোমধ্যেই হন্ডুরাসের বিপক্ষে একটি গোলও করেছেন। মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে অভিষেকের আগে এবং আসন্ন ম্যাচগুলোর জন্য আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম বড় প্রশ্ন হলো লিওনেল স্কালোনির সেন্টার ফরোয়ার্ড কে হবেন? দুজনেই বিশ্বমানের খেলোয়াড় এবং নিজ নিজ ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। হন্ডুরাসের

আলভারেজ ও লাউতারোকে নিয়ে মধুর সমস্যায় আর্জেন্টিনা

২০২২ বিশ্বকাপের সুখস্মৃতি এখনো আর্জেন্টিনা সমর্থকদের আনন্দের দোলা দেয়। সেই বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই হুলিয়ান আলভারেজের সাফল্যে এক প্রকার ম্লান ছিলেন লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপের ফাইনালেও লাউতারোর অসংখ্য গোল মিস এক প্রকার ভয়ই ধরিয়ে দিয়েছিল আর্জেন্টাইন সমর্থকদের। কিন্তু ২০২৪ সালের কোপা আমেরিকায় টুর্নামেন্টের গোল্ডেন বুট জিতে সব সমালোচনার জবাব দিয়েছিলেন এই ইন্টার মিলান স্ট্রাইকার। বর্তমান সময়ের অন্যতম সেরা এই দুই স্ট্রাইকারকে নিয়ে মধুর সমস্যায় পড়েছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্ব এবং সাম্প্রতিক কোপা আমেরিকার কথা বিবেচনা করলে, আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকার দৌড়ে অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলভারেজই এগিয়ে আছেন। তবে তার গোড়ালিতে চোট পাওয়ায় ইন্টারের অধিনায়কের জন্য একটি নতুন সুযোগ তৈরি হয়েছে যিনি ইতোমধ্যেই হন্ডুরাসের বিপক্ষে একটি গোলও করেছেন। মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে অভিষেকের আগে এবং আসন্ন ম্যাচগুলোর জন্য আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম বড় প্রশ্ন হলো লিওনেল স্কালোনির সেন্টার ফরোয়ার্ড কে হবেন?

দুজনেই বিশ্বমানের খেলোয়াড় এবং নিজ নিজ ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে ‘এল তোরো’ একটি পেনাল্টি গোল করেছিলেন এবং আইসল্যান্ডের বিপক্ষেও কিছু সময় খেলেছিলেন কিন্তু তার কারণ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলভারেজ গোড়ালির চোট। যে চোটের কারণে তিনি দুটি ম্যাচেই খেলতে পারেননি। এখন যেহেতু রিভার প্লেটের সাবেক এই খেলোয়াড় দলে ফিরে এসেছেন, সিদ্ধান্তটি নেওয়ার দায়িত্ব ম্যানেজারের ওপরই থাকবে।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর থেকেই আলভারেজ প্রথম একাদশে নিজের জায়গা পাকা করে নেন। লাউতারোর চেয়ে ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায় আরও বেশি গতিশীল, পরিশ্রমী এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য তিনি ম্যান সিটি ও অ্যাটলেটিকোতে মূল কারিগর ছিলেন। আর্জেন্টিনা দলে আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে তার বোঝাপড়া ভালো ছিল এবং তিনি গোল করে সেই আস্থার প্রতিদান দেন। তিনি পোল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করেন। এরপর তারা পালাক্রমে খেলা শুরু করেন।

একজন এক ম্যাচে শুরু করতেন, অন্যজন পরের ম্যাচে। কিছু ক্ষেত্রে তারা আক্রমণভাগ ভাগ করে নিতেন যখন অধিনায়ক অনুপস্থিত থাকতেন। কিন্তু ২০২৪ সালের কোপা আমেরিকা পরিসংখ্যানের দিক থেকে লাউতারো কিছুটা এগিয়ে ছিল। কারণ ‘বাহিয়া ব্লাঙ্কার’ এই খেলোয়াড় পাঁচটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। যার মধ্যে কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে করা একটি গোলও ছিল। কিন্তু তিনি আর্জেন্টিনার ছয়টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে প্রথম একাদশে ছিলেন। পেরুর বিপক্ষে যেখানে স্কালোনি মূলত রিজার্ভ খেলোয়াড়দেরই মাঠে নামিয়েছিলেন সেই ম্যাচের একাদশ এবং কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে। অন্যদিকে, কর্ডোবার খেলোয়াড় আলভারেজ যিনি রিভার প্লেটের যুব ব্যবস্থা থেকে উঠে এসেছেন, তিনি বেশি সময় খেললেও কানাডার বিপক্ষে দুটি গোল ই টুর্নামেন্টের সাফল্য।

চোটের কারণে মেসির ঘন ঘন অনুপস্থিতির ফলে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে মিডফিল্ডারদের ভূমিকা আরও বেড়ে যায়। লিয়েন্দ্রো পারেদেস মিডফিল্ডে তার জায়গা ফিরে পান এবং থিয়াগো আলমাদা ২০২৫ সাল জুড়ে অন্যতম ধারাবাহিক খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন। এর ফলে কেবল একজন স্ট্রাইকারের জন্য জায়গা থাকে যে পজিশনটিতে সাধারণত হুলিয়ান খেলতেন। এছাড়াও, লাউতারো পেশির চোটে ভুগছিলেন যার কারণে তিনি মার্চ মাসে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে জয়ের ম্যাচগুলোতে খেলতে পারেননি। যদিও তাকে দলে ডাকা হয়েছিল কিন্তু তিনি জুন মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলার কোনো সুযোগই পাননি। পায়ের মাংসপেশির টানের কারণে লাউতারো মার্তিনেজ এই বছর দুটি প্রীতি ম্যাচ এবং ইন্টারের হয়ে মৌসুমের শেষের দিকের আবারও মাঠের বাইরে ছিলেন।

আশ্চর্যজনকভাবে নরওয়েজিয়ান দল বোডো/গ্লিমটের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইন্টারের দ্রুত বিদায় ক্রিশ্চিয়ান চিভুর দলকে ‘সিরি এ’ এবং কোপা ইতালিয়ার দিকে মনোযোগ দেওয়ার সুযোগ করে দেয়, যে দুটিই তারা মৌসুমের শেষে জিতেছিলেন।

কিছু শারীরিক সমস্যায় জর্জরিত ২০২৫-২৬ মৌসুমে লাউতারো ৪১টি ম্যাচে ২২টি গোল করেন এবং ছয়টি অ্যাসিস্ট করেন। অন্যদিকে, ‘দ্য স্পাইডার’ গোলের দিক থেকে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন। যদিও অ্যাটলেটিকো মাদ্রিদ কোনো শিরোপা জিততে ব্যর্থ হয়। তিনি ৪৯টি ম্যাচে ২০টি গোল করেন যার অর্ধেকই চ্যাম্পিয়ন্স লিগে এবং ৯টি অ্যাসিস্ট করেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে লিগে তার দীর্ঘ গোল খরা বিবেচনা করলে এই সংখ্যাগুলো বেশ উল্লেখযোগ্য। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বাম গোড়ালিতে গুরুতর মচকানোর কারণে হুলিয়ান আলভারেজকে ব্যথানাশক ওষুধ নিয়ে দ্বিতীয় লেগ খেলতে হয়েছিল এবং লা লিগার শেষ পর্ব গ্যালারি বসে দেখতে হয়েছিল।

যদিও বিশ্বকাপে আলভারেজের অংশগ্রহণ নিয়ে কোনো সন্দেহ নেই এবং ইতোমধ্যেই সতীর্থদের সাথে অনুশীলনও করছেন তবে লাউতারো তুলনামূলকভাবে ভালো শারীরিক অবস্থায় থাকায় মঙ্গলবার কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে সেন্টার ফরোয়ার্ড হিসেবে শুরু করবেন বলে আশা করা হচ্ছে।

তা সত্ত্বেও, দুই খেলোয়াড়ই সুস্থ থাকায় কোচের পছন্দের তালিকায় হুলিয়ান তার সতীর্থের চেয়ে এক ধাপ এগিয়ে আছেন বলে মনে হচ্ছে। যেমনটা কাতার বিশ্বকাপের মাত্র কয়েকদিন আগে লাউতারোর ক্ষেত্রে ঘটছিল। পরিস্থিতি কি উল্টে যাবে? আলভারেজ কি তার জায়গা ধরে রাখতে পারবেন? তারা কি একসঙ্গে খেলবেন? মঙ্গলবারই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow