আ’লীগের স্লোগান: ছাত্রদল নেতার মামলায় আসামি সাবেক এমপিসহ ১৭৯
লক্ষ্মীপুরের রামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান দেয়। পরে তাদের বিরুদ্ধে সরকার বিরোধী বিশৃঙ্খলা করার অভিযোগে মামলা হয়েছে। উপজেলার ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রাব্বি বাদী হয়ে থানায় এ মামলা করেন। এ মামলায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খানকে প্রধান করে ১৭৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে অভিযোগ আনা হয়। মঙ্গলবার (২৩ জুন) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাকুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় সন্দেহজনক একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানায়নি পুলিশ। থানা সূত্র জানায়, সোমবার (২২ জুন) রাতে ছাত্রদল নেতা রবিউল হাসান রাব্বি বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলাটি করেন। বাদী রাব্বী উপজেলার দেবনগর গ্রামের নুরুল ইসলাম কালার ছেলে। মামলার প্রথম অভিযুক্ত আনোয়ার খান লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু
লক্ষ্মীপুরের রামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান দেয়। পরে তাদের বিরুদ্ধে সরকার বিরোধী বিশৃঙ্খলা করার অভিযোগে মামলা হয়েছে। উপজেলার ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রাব্বি বাদী হয়ে থানায় এ মামলা করেন।
এ মামলায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খানকে প্রধান করে ১৭৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে অভিযোগ আনা হয়।
মঙ্গলবার (২৩ জুন) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাকুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় সন্দেহজনক একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানায়নি পুলিশ।
থানা সূত্র জানায়, সোমবার (২২ জুন) রাতে ছাত্রদল নেতা রবিউল হাসান রাব্বি বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলাটি করেন। বাদী রাব্বী উপজেলার দেবনগর গ্রামের নুরুল ইসলাম কালার ছেলে।
মামলার প্রথম অভিযুক্ত আনোয়ার খান লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু বলেন, ‘রাব্বি ছাত্রদলের ইউনিয়ন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। একমাস আগে ওই কমিটি স্থগিত করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় সে গ্রেফতার হয়েছিল।’
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাকুর বলেন, ‘এজাহার নামীয় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এ মামলায় সন্দেহজনকভাবে একজনকে গ্রেফতার করা হয়েছে।’
কাজল কায়েস/এফএ/এএসএম
What's Your Reaction?