আলোকিতে শুরু হচ্ছে ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস দ্য চাঁদ বাজার - সিজন ৩’

ঈদকে সামনে রেখে রাজধানীতে আবারও আয়োজন করা হচ্ছে জনপ্রিয় লাইফস্টাইল ফেয়ার “Dhaka Bank Presents The Chand Bazaar – Season 3”। আগামী ১৫, ১৬ ও ১৭ মার্চ রাজধানীর Aloki-তে বসবে এই তিনদিনের বিশেষ ঈদ বাজার। প্রতিদিন দুপুর ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ঈদ শপিংকে আরও আনন্দময় করতে এখানে থাকছে নানা ধরনের লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ডের স্টল। ঈদের পোশাক সহ বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকবে আকর্ষণীয় ফুড জোন, যেখানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পাওয়া যাবে বিভিন্ন রকমের খাবার। মেলায় থাকছে একটি বিশেষ মেহেদি জোন, যা স্পন্সর করছে Veet, এছাড়া এই আয়োজনের অন্যান্য সহযোগী হিসেবে রয়েছে Max Cola, AMA Coffee, Maya, Pathao, Polar, Elyze Aesthetic Clinic, Cha n Chill, Nagorik Protidin, Bongo Effect এবং IntellRecurso। এই তিনদিনের উৎসবকে আরও জমজমাট করতে প্রতিদিন থাকছে বিভিন্ন লাইভ অ্যাক্টিভিটি। এর মধ্যে রয়েছে লাইভ ফায়ার পারফরম্যান্স, তিন রাতের লাইভ কাওয়ালি, শায়েরি সেশন, সেলফ ডিফেন্স ডেমোনস্ট্রেশনসহ আরও অনেক আকর্ষণীয় আয়োজন। ঈদের কেনাকাটা, সুস্বাদু খাবার আর লাইভ কাওয়ালী সমন্বয়ে এবার Chand Bazaa

আলোকিতে শুরু হচ্ছে ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস দ্য চাঁদ বাজার - সিজন ৩’

ঈদকে সামনে রেখে রাজধানীতে আবারও আয়োজন করা হচ্ছে জনপ্রিয় লাইফস্টাইল ফেয়ার “Dhaka Bank Presents The Chand Bazaar – Season 3”।

আগামী ১৫, ১৬ ও ১৭ মার্চ রাজধানীর Aloki-তে বসবে এই তিনদিনের বিশেষ ঈদ বাজার। প্রতিদিন দুপুর ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

ঈদ শপিংকে আরও আনন্দময় করতে এখানে থাকছে নানা ধরনের লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ডের স্টল। ঈদের পোশাক সহ বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকবে আকর্ষণীয় ফুড জোন, যেখানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পাওয়া যাবে বিভিন্ন রকমের খাবার।

মেলায় থাকছে একটি বিশেষ মেহেদি জোন, যা স্পন্সর করছে Veet, এছাড়া এই আয়োজনের অন্যান্য সহযোগী হিসেবে রয়েছে Max Cola, AMA Coffee, Maya, Pathao, Polar, Elyze Aesthetic Clinic, Cha n Chill, Nagorik Protidin, Bongo Effect এবং IntellRecurso।

এই তিনদিনের উৎসবকে আরও জমজমাট করতে প্রতিদিন থাকছে বিভিন্ন লাইভ অ্যাক্টিভিটি। এর মধ্যে রয়েছে লাইভ ফায়ার পারফরম্যান্স, তিন রাতের লাইভ কাওয়ালি, শায়েরি সেশন, সেলফ ডিফেন্স ডেমোনস্ট্রেশনসহ আরও অনেক আকর্ষণীয় আয়োজন।

ঈদের কেনাকাটা, সুস্বাদু খাবার আর লাইভ কাওয়ালী সমন্বয়ে এবার Chand Bazaar Season 3 হয়ে উঠবে শহরের অন্যতম আকর্ষণীয় ঈদ উৎসব। পরিবার ও বন্ধুদের সঙ্গে ঈদের আমেজ উপভোগ করতে এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow