আলোচিত চার খেলোয়াড়ের মধ্যে মেসিকেই সেরা বললেন এমবাপে

বর্তমান ফুটবল বিশ্বের সেরা তারকাদের তালিকা করলে কিলিয়ান এমবাপে, আরলিং হালান্ড ও হ্যারি কেইনের নাম আসবে অবধারিতভাবেই। তবে এই প্রজন্মের অন্যতম সেরা তিন ফরোয়ার্ডের সাথে যদি লিওনেল মেসির নাম জুড়ে দেওয়া হয়, তবে তাদের মধ্যে সেরা কে? সম্প্রতি এমন এক প্রশ্নের মুখোমুখি হয়ে কোনো দ্বিধা ছাড়াই আধুনিক ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকেই সবার চেয়ে এগিয়ে রাখলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া মাধ্যম ‘হেইটার্স টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপের কাছে জানতে চাওয়া হয়েছিল হালান্ড, কেইন, মেসি এবং তার নিজের মধ্যে কে সেরা? প্রশ্নের পিঠে উত্তর দিতে একদমই সময় নেননি এই ফরাসি ফরোয়ার্ড। সাফ জানিয়ে দিয়েছেন, এই চারজনের মধ্যে লিওনেল মেসিই সেরা এবং এই নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘চারজন খেলোয়াড়ের মধ্যে সেরা কে? লিওনেল মেসি, এটা একদম পরিষ্কার। ক্রিশ্চিয়ানো রোনালদো পাশাপাশি সেও বিশ্বের সেরা, এটা খুবই স্পষ্ট। গত ১৫ বছর ধরে সে দেখিয়ে এসেছে যে তার খেলার মান কতটা অসাধারণ।’ এমবাপে আরও উল্লেখ করেন, ফুটবলারদের নিয়ে সাধারণ মানুষ, গণমাধ্যম কিংবা ভক্তদের মধ্যে আলোচনা ও বিতর্ক

আলোচিত চার খেলোয়াড়ের মধ্যে মেসিকেই সেরা বললেন এমবাপে

বর্তমান ফুটবল বিশ্বের সেরা তারকাদের তালিকা করলে কিলিয়ান এমবাপে, আরলিং হালান্ড ও হ্যারি কেইনের নাম আসবে অবধারিতভাবেই। তবে এই প্রজন্মের অন্যতম সেরা তিন ফরোয়ার্ডের সাথে যদি লিওনেল মেসির নাম জুড়ে দেওয়া হয়, তবে তাদের মধ্যে সেরা কে?

সম্প্রতি এমন এক প্রশ্নের মুখোমুখি হয়ে কোনো দ্বিধা ছাড়াই আধুনিক ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকেই সবার চেয়ে এগিয়ে রাখলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে।

যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া মাধ্যম ‘হেইটার্স টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপের কাছে জানতে চাওয়া হয়েছিল হালান্ড, কেইন, মেসি এবং তার নিজের মধ্যে কে সেরা? প্রশ্নের পিঠে উত্তর দিতে একদমই সময় নেননি এই ফরাসি ফরোয়ার্ড। সাফ জানিয়ে দিয়েছেন, এই চারজনের মধ্যে লিওনেল মেসিই সেরা এবং এই নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই।

সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘চারজন খেলোয়াড়ের মধ্যে সেরা কে? লিওনেল মেসি, এটা একদম পরিষ্কার। ক্রিশ্চিয়ানো রোনালদো পাশাপাশি সেও বিশ্বের সেরা, এটা খুবই স্পষ্ট। গত ১৫ বছর ধরে সে দেখিয়ে এসেছে যে তার খেলার মান কতটা অসাধারণ।’

এমবাপে আরও উল্লেখ করেন, ফুটবলারদের নিয়ে সাধারণ মানুষ, গণমাধ্যম কিংবা ভক্তদের মধ্যে আলোচনা ও বিতর্ক চলতেই পারে, যা ফুটবলের সৌন্দর্যেরই অংশ। তবে তার নিজের কাছে এই শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে কোনো সংশয় নেই। পিএসজিতে মেসির সাবেক এই সতীর্থ বর্তমানে ব্যক্তিগত কোনো বিতর্কে জড়ানোর চেয়ে নিজের পারফরম্যান্সে বেশি মনোযোগী।

নিজের লক্ষ্য স্পষ্ট করে এমবাপে বলেন, ‘আমার একমাত্র লক্ষ্য হলো বড় মঞ্চে নিজের সেরাটা দিয়ে দলকে জেতানো। আগামী জুলাই মাসে ট্রফি নিজেদের ঘরে তোলাই এখন মূল লক্ষ্য।’

বিশ্ব ফুটবলের নতুন প্রজন্মের অন্যতম সেরা প্রতিনিধি হয়েও মেসির প্রতি এমবাপের এমন অকপট সম্মান ও স্বীকৃতি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলপ্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

আরআই/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow