আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

যশোরে আলোচিত কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে ফের আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) মধ্যরাতে তার নিজ বাড়ি শহরের পালবাড়ি গাজিরঘাট রোড এলাকা থেকে মহুয়াকে আটক করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) কাজী বাবুল। মহুয়া পালবাড়ি গাজিরঘাট রোড এলাকার সোহরাব আলী খানের মেয়ে। এর আগে গত বছরের ৮ ডিসেম্বরে নাশকতা মামলায় ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন নাসিমা সুলতানা মহুয়া। পরে তিনি জামিনে মুক্তি পান। বুধবার মধ্যরাতে আবারও তাকে আটক করা হয়। উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

যশোরে আলোচিত কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে ফের আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) মধ্যরাতে তার নিজ বাড়ি শহরের পালবাড়ি গাজিরঘাট রোড এলাকা থেকে মহুয়াকে আটক করা হয়।

বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) কাজী বাবুল।

মহুয়া পালবাড়ি গাজিরঘাট রোড এলাকার সোহরাব আলী খানের মেয়ে।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বরে নাশকতা মামলায় ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন নাসিমা সুলতানা মহুয়া। পরে তিনি জামিনে মুক্তি পান। বুধবার মধ্যরাতে আবারও তাকে আটক করা হয়।

উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow