আলোচিত লামিয়া হত্যা মামলার গ্রেপ্তার ৩
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- নিহত লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং দুই ননদ রিংকি ও লিমা। তারা সবাই লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মাদারীপুর জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর সদর মডেল থানার শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলাম। তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সাঁড়াশি অভিযান চালিয়ে সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- নিহত লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং দুই ননদ রিংকি ও লিমা। তারা সবাই লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
মাদারীপুর জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর সদর মডেল থানার শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলাম। তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সাঁড়াশি অভিযান চালিয়ে সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?