আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা-ভাবনা

আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, দিন ও রাতের পরিবর্তনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে ও বলে, হে আমাদের রব! আপনি এসব অনর্থক সৃষ্টি করেননি। আপনি পবিত্র, আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন।; (সুরা আলে ইমরান : ১৯০-১৯১) শিক্ষা ১. প্রতিদিন পৃথিবীতে নিয়ম করে যে পরিবর্তন হয়, অর্থাৎ, সূর্য উদিত হওয়া-অস্ত যাওয়া, রাত আসা, সকাল হওয়া—এসব কিছুর পেছনে অবশ্যই মহাশক্তিমান কোনো সত্তা রয়েছেন। এসব বিষয় নিয়ে চিন্তাভাবনা করা। ২. আল্লাহর সৃষ্টি নিয়ে শুধু চিন্তাভাবনা নয়, বরং পাশাপাশি আল্লাহর জিকিরও করা। ৩. জিকিরের জন্য নির্দিষ্ট সময় বের করা, নির্দিষ্ট স্থান তৈরি করা এসব জরুরি নয়। বরং দাঁড়িয়ে বসে শুয়ে চলতে ফিরতে সর্বাবস্থায় আল্লাহর জিকির করা যায়। ৪. একই সঙ্গে আল্লাহর সৃষ্টি কুদরত নিয়ে চিন্তাভাবনা করা আর জবান দিয়ে জিকির করা। ৫. বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। যারা এসব আমল করবে আল্লাহ তাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন।

আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, দিন ও রাতের পরিবর্তনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে ও বলে, হে আমাদের রব! আপনি এসব অনর্থক সৃষ্টি করেননি। আপনি পবিত্র, আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন।; (সুরা আলে ইমরান : ১৯০-১৯১)

শিক্ষা

১. প্রতিদিন পৃথিবীতে নিয়ম করে যে পরিবর্তন হয়, অর্থাৎ, সূর্য উদিত হওয়া-অস্ত যাওয়া, রাত আসা, সকাল হওয়া—এসব কিছুর পেছনে অবশ্যই মহাশক্তিমান কোনো সত্তা রয়েছেন। এসব বিষয় নিয়ে চিন্তাভাবনা করা।

২. আল্লাহর সৃষ্টি নিয়ে শুধু চিন্তাভাবনা নয়, বরং পাশাপাশি আল্লাহর জিকিরও করা।

৩. জিকিরের জন্য নির্দিষ্ট সময় বের করা, নির্দিষ্ট স্থান তৈরি করা এসব জরুরি নয়। বরং দাঁড়িয়ে বসে শুয়ে চলতে ফিরতে সর্বাবস্থায় আল্লাহর জিকির করা যায়।

৪. একই সঙ্গে আল্লাহর সৃষ্টি কুদরত নিয়ে চিন্তাভাবনা করা আর জবান দিয়ে জিকির করা।

৫. বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। যারা এসব আমল করবে আল্লাহ তাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow