‘আল্লাহ সম্মান রেখেছেন’, ঢাবিতে প্রথম হয়েই শুকরিয়া জানালেন শিবির নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় ৪-এর মধ্যে ৪ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। সংগঠন, রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করেও এমন ফল অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় ৪-এর মধ্যে ৪ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। বুধবার (২০ মে) নিজের ফেসবুক আইডিতে মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি জানান তিনি। ফলাফলের ছবি প্রকাশ করে সাজ্জাদ লেখেন, মাস্টার্সের রেজাল্ট পাবলিশ হলো এই একটু আগে। আলহামদুলিল্লাহ, প্রথম হয়েছি। তিনি আরও লেখেন, গত বছর ছিল আমার সাংগঠনিক জীবনের সবচেয়ে ব্যস্ততম বছর। সংগঠন, রাজনীতি, ডাকসু নির্বাচন—সব মিলিয়ে ঠিকমতো পড়াশোনার হক আদায় করাটাও কঠিন মনে হচ্ছিল। তবুও আল্লাহর শুকরিয়া, তিনি সম্মান রেখেছেন। জানা গেছে, সাজ্জাদ হোসাইন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র। পড়াশোনার পাশাপাশি অনুবাদ কাজেও সক্রিয় তিনি। এ পর্যন্ত ২৫টি বইয়ের অনুবাদ,

‘আল্লাহ সম্মান রেখেছেন’, ঢাবিতে প্রথম হয়েই শুকরিয়া জানালেন শিবির নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় ৪-এর মধ্যে ৪ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। সংগঠন, রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করেও এমন ফল অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় ৪-এর মধ্যে ৪ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। বুধবার (২০ মে) নিজের ফেসবুক আইডিতে মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি জানান তিনি। ফলাফলের ছবি প্রকাশ করে সাজ্জাদ লেখেন, মাস্টার্সের রেজাল্ট পাবলিশ হলো এই একটু আগে। আলহামদুলিল্লাহ, প্রথম হয়েছি। তিনি আরও লেখেন, গত বছর ছিল আমার সাংগঠনিক জীবনের সবচেয়ে ব্যস্ততম বছর। সংগঠন, রাজনীতি, ডাকসু নির্বাচন—সব মিলিয়ে ঠিকমতো পড়াশোনার হক আদায় করাটাও কঠিন মনে হচ্ছিল। তবুও আল্লাহর শুকরিয়া, তিনি সম্মান রেখেছেন। জানা গেছে, সাজ্জাদ হোসাইন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র। পড়াশোনার পাশাপাশি অনুবাদ কাজেও সক্রিয় তিনি। এ পর্যন্ত ২৫টি বইয়ের অনুবাদ, সংকলন ও প্রকাশনার কাজ করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ ছাত্রশিবিরের প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাজ্জাদ। ওই নির্বাচনে তিনি সাত হাজার ১৮৯ ভোট পেয়েছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow