আল-আকসায় নামাজ বন্ধ করার অধিকার নেই ইসরায়েলের : আরব লিগ
রমজান মাসে আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বন্ধ রাখায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে আরব লিগ। সংস্থাটি বলেছে, মুসলিমদের নামাজ আদায় বন্ধ করার কোনো অধিকার ইসরায়েলের নেই। রোববার এক বিবৃতিতে আরব লিগ জানায়, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। আরব লিগ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড বন্ধে চাপ সৃষ্টি করে এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে প্রার্থনার স্বাধীনতা নিশ্চিত করে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া দখলকৃত পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে সীমিত সংখ্যক মুসল্লিকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র : আনাদোলু এজেন্সি
রমজান মাসে আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বন্ধ রাখায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে আরব লিগ। সংস্থাটি বলেছে, মুসলিমদের নামাজ আদায় বন্ধ করার কোনো অধিকার ইসরায়েলের নেই।
রোববার এক বিবৃতিতে আরব লিগ জানায়, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।
আরব লিগ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড বন্ধে চাপ সৃষ্টি করে এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে প্রার্থনার স্বাধীনতা নিশ্চিত করে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে।
এ ছাড়া দখলকৃত পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে সীমিত সংখ্যক মুসল্লিকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
What's Your Reaction?