আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলিদের তাণ্ডব, ধর্মীয় আচার পালন

অধিকৃত আল আকসা মসজিদ প্রাঙ্গণে ডজনখানেক ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করে তালমুদিক ধর্মীয় আচার পালন করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এ সময় তারা সেখানে ব্যাপক হট্টগোল করেন। আল জাজিরার বুধবারের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর পাহারায় তারা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। এদিকে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার সকালে এক শিশুকে আল আকসা মসজিদ এলাকা থেকে বের করে দেয় বলেও অভিযোগ উঠেছে। জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, রাগেব মাজেদ আল জাবা নামের ওই শিক্ষার্থীকে ছয় মাসের জন্য আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে মসজিদ প্রাঙ্গণের ভেতরে অবস্থিত রিয়াদ আল আকসা মাধ্যমিক বিদ্যালয়ে তার পরীক্ষায় অংশ নেওয়াও বাধাগ্রস্ত হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলিদের তাণ্ডব, ধর্মীয় আচার পালন

অধিকৃত আল আকসা মসজিদ প্রাঙ্গণে ডজনখানেক ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করে তালমুদিক ধর্মীয় আচার পালন করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এ সময় তারা সেখানে ব্যাপক হট্টগোল করেন।

আল জাজিরার বুধবারের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর পাহারায় তারা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন।

এদিকে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার সকালে এক শিশুকে আল আকসা মসজিদ এলাকা থেকে বের করে দেয় বলেও অভিযোগ উঠেছে।

জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, রাগেব মাজেদ আল জাবা নামের ওই শিক্ষার্থীকে ছয় মাসের জন্য আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ফলে মসজিদ প্রাঙ্গণের ভেতরে অবস্থিত রিয়াদ আল আকসা মাধ্যমিক বিদ্যালয়ে তার পরীক্ষায় অংশ নেওয়াও বাধাগ্রস্ত হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow