আল আজহার ইজিপ্ট সুপার লিগে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশর। দেশটির রাজধানী কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো অনুষ্ঠিত হয়েছে ইজিপ্ট সুপার লিগ (ইএসএল)। এই আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালসহ মোট ১০টি দল অংশ নেয়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কায়রো বিশ্ববিদ্যালয় ও আইন শামস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। রুদ্ধশ্বাস ফাইনালে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান ও দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশ শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাকিস্তান নির্ধারিত ১২ ওভারে সংগ্রহ করে ১৬৭/৩, যেখানে সাইদ বো’আলি ও সাদ আলীর ঝড়ো ইনিংস ছিল উল্লেখযোগ্য। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী বাংলাদেশ। টুর্নামেন্টসেরা ওপেনার ইয়াকুব আলী ও আসাদুল্লাহ গালিবের দৃষ্টিনন্দন শটের ফুলঝুরিতে রান তোলার গতি পায় দল। ফারহান সিদ্দিকীর ২০ বলে ৫৬ রানের ঝলমলে ইনিংস জয়ের ভিত গড়ে দেয়। শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট পতনে ম্যাচে উত্তেজনা বাড়লেও, ফিনিশার নেওয়াজ শরীফের ১১ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে ৪ বল

আল আজহার ইজিপ্ট সুপার লিগে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশর। দেশটির রাজধানী কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো অনুষ্ঠিত হয়েছে ইজিপ্ট সুপার লিগ (ইএসএল)। এই আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালসহ মোট ১০টি দল অংশ নেয়।

jagonews24

আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কায়রো বিশ্ববিদ্যালয় ও আইন শামস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

রুদ্ধশ্বাস ফাইনালে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান ও দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশ শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাকিস্তান নির্ধারিত ১২ ওভারে সংগ্রহ করে ১৬৭/৩, যেখানে সাইদ বো’আলি ও সাদ আলীর ঝড়ো ইনিংস ছিল উল্লেখযোগ্য।

jagonews24

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী বাংলাদেশ। টুর্নামেন্টসেরা ওপেনার ইয়াকুব আলী ও আসাদুল্লাহ গালিবের দৃষ্টিনন্দন শটের ফুলঝুরিতে রান তোলার গতি পায় দল। ফারহান সিদ্দিকীর ২০ বলে ৫৬ রানের ঝলমলে ইনিংস জয়ের ভিত গড়ে দেয়। শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট পতনে ম্যাচে উত্তেজনা বাড়লেও, ফিনিশার নেওয়াজ শরীফের ১১ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে ৪ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

jagonews24

এই জয়ের মধ্য দিয়ে মিশরের মাটিতে যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।‌ পুরো টুর্নামেন্টে ২৭০ রান করে দলের সেরা ব্যাটসম্যান হন ফারহান সিদ্দিকী, আর টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন ইয়াকুব আলী।

jagonews24

টানটান উত্তেজনা আর প্রাণবন্ত সমর্থনে ফাইনাল ম্যাচটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ও বিদেশি শিক্ষার্থী উন্নয়ন কেন্দ্রের প্রেসিডেন্ট নাহলা আস-সাইদি, মিশরে পাকিস্তানের রাষ্ট্রদূত আমির শওকত, বাংলাদেশের ছাত্র সংগঠন ইত্তেহাদ-এর সভাপতি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মদিনাতুল বু’উস ইসলামিয়ার কর্ণধার আলাউদ্দিন মোহাম্মদ ইমাম এবং ইজি ক্রিকেট কমিউনিটির সম্মানিত প্রতিনিধিরা।।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow