আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে মিশরের প্রখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি আবাসিক শিক্ষার্থীদের উদ্যোগে এক ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়। প্রবাসের মাটিতে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টিতে অধ্যয়নরত বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেন। মুহূর্তেই পুরো পরিবেশ রূপ নেয় ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও আবেগঘন পরিবেশ। শিক্ষার্থী মাহমুদুল হাসান আজহারির সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম আজহারি, দারুল আজহার বাংলাদেশ-এর চেয়ারম্যান মু. হাবিবুল বাশার আজহারি, ইসলামিক গণমাধ্যম ব্যক্তিত্ব সাইমুম আল মাহদি আজহারি এবং এস আর গ্রুপের চেয়ারম্যান সাইফুর রহমান আজহারিসহ প্রবাসী শিক্ষার্থীদের অনেকে। পবিত্র রমজানের আত্মিক তাৎপর্যকে ধারণ করে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে প্রবাসী শিক্ষার্থীরা এ আয়োজনে একত্রিত হন। ইফতার মাহফিলকে ঘিরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাস এলাকাজুড়ে বিরাজ করছিল উষ্ণ, আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ। প্রবাসের দূরত্ব যেন মুহূর্তেই মিলিয়ে যায়

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে মিশরের প্রখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি আবাসিক শিক্ষার্থীদের উদ্যোগে এক ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়।

প্রবাসের মাটিতে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টিতে অধ্যয়নরত বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেন। মুহূর্তেই পুরো পরিবেশ রূপ নেয় ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও আবেগঘন পরিবেশ।

শিক্ষার্থী মাহমুদুল হাসান আজহারির সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম আজহারি, দারুল আজহার বাংলাদেশ-এর চেয়ারম্যান মু. হাবিবুল বাশার আজহারি, ইসলামিক গণমাধ্যম ব্যক্তিত্ব সাইমুম আল মাহদি আজহারি এবং এস আর গ্রুপের চেয়ারম্যান সাইফুর রহমান আজহারিসহ প্রবাসী শিক্ষার্থীদের অনেকে।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

পবিত্র রমজানের আত্মিক তাৎপর্যকে ধারণ করে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে প্রবাসী শিক্ষার্থীরা এ আয়োজনে একত্রিত হন। ইফতার মাহফিলকে ঘিরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাস এলাকাজুড়ে বিরাজ করছিল উষ্ণ, আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ। প্রবাসের দূরত্ব যেন মুহূর্তেই মিলিয়ে যায় সহপাঠীদের ভালোবাসা, আন্তরিকতা ও বন্ধনের উষ্ণতায়।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা পবিত্র রমজানের শিক্ষা, আত্মশুদ্ধির গুরুত্ব এবং মুসলিম উম্মাহর ঐক্যের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

তারা বলেন, প্রবাস জীবনে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে এবং তাদের মাঝে নতুন অনুপ্রেরণা জাগিয়ে তোলে। ইফতার টেবিলে ছিল খেজুর, ফলমূলসহ বিভিন্ন দেশীয় ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। মাগরিবের আজানের ধ্বনি ভেসে উঠতেই সবাই একসঙ্গে ইফতার করেন। পরে জামাতে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে মুহূর্তটি আরও পবিত্র ও তাৎপর্যময় হয়ে ওঠে।

এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, প্রবাসে থেকেও সবাই মিলে একসঙ্গে ইফতার করতে পারা আমাদের জন্য এক অনন্য আনন্দের উপলক্ষ। এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে এবং দেশের প্রতি ভালোবাসাকে নতুনভাবে জাগিয়ে তোলে।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

এমআরএম/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow