‘আশিক রেজার কবিতা আগামী দিনের সমাজবাস্তবতার পথরেখা’

‘আশিক রেজার কবিতা যতটা না শিল্পের প্রয়োজনে পড়তে হবে; তার চেয়ে বেশি পড়তে হবে সমাজবাস্তবতার ভিত্তি ও আগামী দিনের পথরেখা জানতে’—এমন মন্তব্য করেছেন বক্তারা। কবি ও গবেষক আশিক রেজার ‘ক্লান্ত আগ্নেয়গিরি, আবার ঘুমাও’ এবং ‘বিশ্বে বাংলাভাষার প্রতিবেশ’ বইয়ের পাঠোৎসবে বক্তারা এ কথা বলেন। ১৫ আগস্ট বিকেল ৫টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কালের ধ্বনির উদ্যোগে এ পাঠোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী। ইমরান মাহফুজের সঞ্চালনায় আয়োজনে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। আলোচনায় অংশ নেন সম্পাদক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন, যোগাযোগ বিশেষজ্ঞ খান মো. রবিউল আলম, সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, নির্মাতা অনার্য মুর্শিদ, কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক কবি ইব্রাহীম নিরব, কবি সানাউল্লাহ সাগর, সাহিত্য সম্পাদক মীর হেলাল ও কবি রাসেল আবদুর রহমান। আবৃত্তি করেন আলমগীর ইসলাম শান্ত। আরও পড়ুন ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বইয়ের পর্যালোচনা করে পুরস্কার পেলেন যারা

‘আশিক রেজার কবিতা আগামী দিনের সমাজবাস্তবতার পথরেখা’

‘আশিক রেজার কবিতা যতটা না শিল্পের প্রয়োজনে পড়তে হবে; তার চেয়ে বেশি পড়তে হবে সমাজবাস্তবতার ভিত্তি ও আগামী দিনের পথরেখা জানতে’—এমন মন্তব্য করেছেন বক্তারা। কবি ও গবেষক আশিক রেজার ‘ক্লান্ত আগ্নেয়গিরি, আবার ঘুমাও’ এবং ‘বিশ্বে বাংলাভাষার প্রতিবেশ’ বইয়ের পাঠোৎসবে বক্তারা এ কথা বলেন।

১৫ আগস্ট বিকেল ৫টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কালের ধ্বনির উদ্যোগে এ পাঠোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী। ইমরান মাহফুজের সঞ্চালনায় আয়োজনে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

আলোচনায় অংশ নেন সম্পাদক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন, যোগাযোগ বিশেষজ্ঞ খান মো. রবিউল আলম, সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, নির্মাতা অনার্য মুর্শিদ, কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক কবি ইব্রাহীম নিরব, কবি সানাউল্লাহ সাগর, সাহিত্য সম্পাদক মীর হেলাল ও কবি রাসেল আবদুর রহমান। আবৃত্তি করেন আলমগীর ইসলাম শান্ত।

ড. কাজল রশীদ শাহীন বলেন, ‌‘এই বই আমাদের জন্য পাঠ করা খুবই জরুরি। আমরা যদি চব্বিশকে বুঝতে চাই। চব্বিশের ব্যর্থতা কোথায়; সেটা যদি বুঝতে চাই। চব্বিশের সার্থকতা কোথায়; সেটাও যদি বুঝতে চাই। তাহলে আমাদের এই বইয়ের কাছে ফিরে আসতে হবে।’

book

আরিফ খান বলেন, ‘এই বই প্রকাশ করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট একটি জাতীয় দায়িত্ব পালন করেছে। আশিক রেজা শক্তিশালী, বাহাদুর কবি। আগ্নেয়গিরির কাজ সারাজীবন জ্বলা না। যেটা সারাজীবন জ্বলে; সেটা আগ্নেয়গিরি না। তরুণদের বলতে হবে অভ্যুত্থানের আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি যেমন উদ্গীরণ করে শান্ত হয়ে যায়, তার লাভা ঠান্ডা হয়ে যায় না। তার লাভা সলতে, সলতেটা জ্বলছে। জ্বলা সলতের আগুনে আমাদের পথ চলতে হবে।’

অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাংলা ভাষা নিয়ে আশিক রেজার কাজ অসামান্য দরদি। পৃথিবীতে বাংলার বর্তমান অবস্থা জানতে ‘বিশ্বে বাংলাভাষার প্রতিবেশ’ বইটি বেশ কার্যকর।’

শহীদুল্লাহ ফরায়েজী বলেন, ‘স্বপ্নটাকে দেখতে হবে। স্বপ্ন না দেখার কারণেই স্বপ্ন হাতছাড়া হয়ে যায়। বারবার আমরা অভ্যুত্থান করবো। বারবার একটা দল যাবে আর আমাদের স্বপ্ন হাতছাড়া হয়ে যাবে। রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন যদি দেখতে না পারি, রাষ্ট্রব্যবস্থা যদি বদলের ব্যবস্থা না করতে পারি, রাষ্ট্রব্যবস্থা রূপান্তরের স্বপ্ন যদি না দেখতে পারি; তবে আবার রক্ত দেব, আবার ব্যর্থ হব। রূপান্তরের স্বপ্নটা স্পষ্ট করে দেখতে হবে।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow