আশুলিয়ায় অবৈধ জুস কারখানায় র‍্যাবের অভিযান, জরিমানা ও কারখানা বন্ধ

ঢাকার সাভারের আশুলিয়ায় অবৈধভাবে জুস ও নকল পণ্য উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৪। এসময় নকল পণ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়া এলাকায় অবস্থিত ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, মানহীন ও অবৈধভাবে জুসসহ বিভিন্ন নকল পণ্য উৎপাদনের গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ নকল জুস, উৎপাদন সরঞ্জাম এবং বিভিন্ন ব্র্যান্ডের লেবেল জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় কারখানা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নকল ও মানহীন পণ্যের বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

আশুলিয়ায় অবৈধ জুস কারখানায় র‍্যাবের অভিযান, জরিমানা ও কারখানা বন্ধ

ঢাকার সাভারের আশুলিয়ায় অবৈধভাবে জুস ও নকল পণ্য উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৪। এসময় নকল পণ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়া এলাকায় অবস্থিত ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, মানহীন ও অবৈধভাবে জুসসহ বিভিন্ন নকল পণ্য উৎপাদনের গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ নকল জুস, উৎপাদন সরঞ্জাম এবং বিভিন্ন ব্র্যান্ডের লেবেল জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় কারখানা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নকল ও মানহীন পণ্যের বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow