আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর তামিম ইকবালকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ইমরুল কায়েস। তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে চাটুকার থেকে  তামিমকে সাবধান করেছেন। মঙ্গলবার (০৭ এপ্রিল) এক স্ট্যাটাসে তামিমের কাছের বন্ধু হিসেবে পরিচিত ইমরুল লিখেন , ‘দোস্ত আশেপাশের চাটুকার মানুষের থেকে সাবধানে থাকিস।’   ভাইরাল হওয়া সেই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। এন সাকিব নামের একজন ইমরুলের দিকে আঙুল তুলে বলেন,‘আপনিও তাদের মধ্যে একজন।’ সেই কমেন্টের রিপ্লাইয়ে এ ক্রিকেটার জানান,  আমার কাউকে তোষামোদ করার প্রয়োজন নেই। আমি এখন বাংলাদেশ ক্রিকেটের অংশ নই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোভাবেই আমার দেখাশোনা করছেন।  সম্প্রতি বিসিবি নির্বাচনে অনিয়মের প্রমাণ পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে তামিমের নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেছে। তিন মাস দায়িত্ব পালন করবে এই কমিটি।  এরই মধ্যে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে দেওয়া হয়েছে। নতুন এডহক কমিটির নামও পাঠা

আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর তামিম ইকবালকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ইমরুল কায়েস। তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে চাটুকার থেকে  তামিমকে সাবধান করেছেন। মঙ্গলবার (০৭ এপ্রিল) এক স্ট্যাটাসে তামিমের কাছের বন্ধু হিসেবে পরিচিত ইমরুল লিখেন , ‘দোস্ত আশেপাশের চাটুকার মানুষের থেকে সাবধানে থাকিস।’   ভাইরাল হওয়া সেই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। এন সাকিব নামের একজন ইমরুলের দিকে আঙুল তুলে বলেন,‘আপনিও তাদের মধ্যে একজন।’ সেই কমেন্টের রিপ্লাইয়ে এ ক্রিকেটার জানান,  আমার কাউকে তোষামোদ করার প্রয়োজন নেই। আমি এখন বাংলাদেশ ক্রিকেটের অংশ নই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোভাবেই আমার দেখাশোনা করছেন।  সম্প্রতি বিসিবি নির্বাচনে অনিয়মের প্রমাণ পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে তামিমের নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেছে। তিন মাস দায়িত্ব পালন করবে এই কমিটি।  এরই মধ্যে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে দেওয়া হয়েছে। নতুন এডহক কমিটির নামও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমিনুল এহসান।  তামিম ইকবাল ছাড়া অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন আতহার আলী খান, মিনহাজুল আবেদীন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু,  তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির নির্বাচন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বয়স ছয় মাস হওয়ার বিলুপ্ত হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow