আষাঢ়ের আবহে ‘মেঘ’ নিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
বর্ষার আবহ, মেঘের মায়া আর নতুন শুরুর আশাকে সুরে বেঁধে নতুন গান নিয়ে হাজির হয়েছে কোক স্টুডিও বাংলা। আষাঢ় মাস উপলক্ষে জনপ্রিয় এই সংগীত প্ল্যাটফর্ম প্রকাশ করেছে তাদের নতুন গান ‘মেঘ’। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় প্রকাশিত হয় কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের দ্বিতীয় গানটি। নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। বর্ষার অনুভূতি, অপেক্ষার আবেগ এবং নতুন সম্ভাবনার গল্পকে কেন্দ্র করে সাজানো হয়েছে গানটির কথা, সুর ও সংগীতায়োজন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ষার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘মেঘ’। বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের সঙ্গে সমকালীন সংগীতের মেলবন্ধন ঘটিয়ে গানটিতে প্রকৃতি, পুনর্জাগরণ এবং জীবনের নতুন সম্ভাবনার গল্প তুলে ধরা হয়েছে।
এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক কথ্য ভাষার সংযোজনে পরিচিত অনুভূতিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে বলেও জানানো হয়েছে।
এর আগে, গত ২৩ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রুম ঝুম’ প্রকাশের মাধ্যমে কোক স্টুডিও বাংলার চ
বর্ষার আবহ, মেঘের মায়া আর নতুন শুরুর আশাকে সুরে বেঁধে নতুন গান নিয়ে হাজির হয়েছে কোক স্টুডিও বাংলা। আষাঢ় মাস উপলক্ষে জনপ্রিয় এই সংগীত প্ল্যাটফর্ম প্রকাশ করেছে তাদের নতুন গান ‘মেঘ’। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় প্রকাশিত হয় কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের দ্বিতীয় গানটি। নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। বর্ষার অনুভূতি, অপেক্ষার আবেগ এবং নতুন সম্ভাবনার গল্পকে কেন্দ্র করে সাজানো হয়েছে গানটির কথা, সুর ও সংগীতায়োজন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ষার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘মেঘ’। বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের সঙ্গে সমকালীন সংগীতের মেলবন্ধন ঘটিয়ে গানটিতে প্রকৃতি, পুনর্জাগরণ এবং জীবনের নতুন সম্ভাবনার গল্প তুলে ধরা হয়েছে।
এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক কথ্য ভাষার সংযোজনে পরিচিত অনুভূতিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে বলেও জানানো হয়েছে।
এর আগে, গত ২৩ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রুম ঝুম’ প্রকাশের মাধ্যমে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের যাত্রা শুরু হয়। প্রথম গানটিও শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
উল্লেখ্য, ২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলা অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। লোকসংগীত, শাস্ত্রীয় ধারা ও সমকালীন সুরের সৃজনশীল সংমিশ্রণের মাধ্যমে প্রতিটি মৌসুমেই নতুনত্ব নিয়ে হাজির হচ্ছে এই প্ল্যাটফর্ম।