‘আহা! ঢাকার রাস্তা যদি সবসময় এমন থাকতো!’

ঈদ ঘিরে প্রতিবছরের মতো এবারও অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। ব্যস্ততম শহরে নেই কর্মকোলাহল। সড়কে নেই অসহনীয় যানজট। সব মিলিয়ে ঈদে চিরচেনা ঢাকা যেন অচেনা নগরীর রূপ নিয়েছে। আজ শুক্রবার (২৯ মে) ঈদুল আজহার দ্বিতীয় দিন। এদিন সকাল থেকে ঢাকার সড়কগুলোতে টুকটাক যানবাহন ও বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীর দেখা মিলেছে। তবে সড়কের কোথাও মানুষ বা যানবাহনের জটলা নেই। ফাঁকা ঢাকায় চলাচলেও ফিরেছে স্বস্তি। অনেকে এখন ১ ঘণ্টার পথ পাড়ি দিচ্ছেন মাত্র ২০ মিনিটে। স্বাভাবিক সময়ের যানজটের চিত্র মনে করে যাত্রীদেরই কেউ একজন আক্ষেপ করে বলছেন, ‘আহা! ঢাকার রাস্তা যদি সবসময় এমন থাকতো!’ যান্ত্রিক নগরী ঢাকার নিত্যসঙ্গী যানজট। বছরের প্রায় প্রতিটি দিন এখানে যানজট আর মানুষের কর্মব্যস্ততা থাকে। তবে ঈদ বা লম্বা কোনো ছুটি পেয়ে ঢাকাও নিজেকে সাজিয়ে নেয় ভিন্ন রূপে। ঈদ ঘিরে গত কিছুদিনে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। ফলে ঢাকার ব্যস্ত সড়কগুলো এখন অনেকটাই যেন একাকী পড়ে আছে। চারপাশে নেই চিরচেনা হর্নের শব্দ বা দীর্ঘ যানজটের নাগরিক ক্লান্তি। সকালে রাজধানীর ধানমন্ডি, লালবাগ, রমনা ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ দিনের তুলনা

‘আহা! ঢাকার রাস্তা যদি সবসময় এমন থাকতো!’

ঈদ ঘিরে প্রতিবছরের মতো এবারও অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। ব্যস্ততম শহরে নেই কর্মকোলাহল। সড়কে নেই অসহনীয় যানজট। সব মিলিয়ে ঈদে চিরচেনা ঢাকা যেন অচেনা নগরীর রূপ নিয়েছে।

আজ শুক্রবার (২৯ মে) ঈদুল আজহার দ্বিতীয় দিন। এদিন সকাল থেকে ঢাকার সড়কগুলোতে টুকটাক যানবাহন ও বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীর দেখা মিলেছে। তবে সড়কের কোথাও মানুষ বা যানবাহনের জটলা নেই। ফাঁকা ঢাকায় চলাচলেও ফিরেছে স্বস্তি। অনেকে এখন ১ ঘণ্টার পথ পাড়ি দিচ্ছেন মাত্র ২০ মিনিটে। স্বাভাবিক সময়ের যানজটের চিত্র মনে করে যাত্রীদেরই কেউ একজন আক্ষেপ করে বলছেন, ‘আহা! ঢাকার রাস্তা যদি সবসময় এমন থাকতো!’

jagonews24

যান্ত্রিক নগরী ঢাকার নিত্যসঙ্গী যানজট। বছরের প্রায় প্রতিটি দিন এখানে যানজট আর মানুষের কর্মব্যস্ততা থাকে। তবে ঈদ বা লম্বা কোনো ছুটি পেয়ে ঢাকাও নিজেকে সাজিয়ে নেয় ভিন্ন রূপে।

ঈদ ঘিরে গত কিছুদিনে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। ফলে ঢাকার ব্যস্ত সড়কগুলো এখন অনেকটাই যেন একাকী পড়ে আছে। চারপাশে নেই চিরচেনা হর্নের শব্দ বা দীর্ঘ যানজটের নাগরিক ক্লান্তি।

সকালে রাজধানীর ধানমন্ডি, লালবাগ, রমনা ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ দিনের তুলনায় আজ সড়কে যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। কোথাও কোথাও দীর্ঘ সড়কজুড়ে ছিল প্রায় জনশূন্য পরিবেশ।

jagonews24

অনেককে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়তে দেখা গেছে। যারা ঈদের আগে অতিরিক্ত ভিড় ও যানজটের কারণে গ্রামে যেতে পারেননি তারা এখন পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছেন গ্রামের পথে।

রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে স্বাভাবিক সময়ের মতো ভিড় কিংবা যানজট চোখে পড়েনি। গণপরিবহনসহ সীমিত সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। ফলে খুব কম সময়েই নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে পারছেন যাত্রীরা।

উত্তরা আশকোনার বাসিন্দা শাজাহান আলী বলেন, ‘ঈদের আগে এয়ারপোর্ট থেকে নিউমার্কেটে বাসে আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যেতো। অথচ গতকাল মাত্র ২০ মিনিটেই চলে এসেছি।’

jagonews24

ধানমন্ডির বাসিন্দা আরেফিন দেওয়ান বলেন, ‘ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াতে যে কী আনন্দ লাগছে, তা ভাষায় বোঝাতে পারবো না। আহা! ঢাকার রাস্তা যদি সবসময় এমন থাকতো!’

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় একদিকে যেমন নগরবাসী স্বস্তির নিশ্বাস ফেলছেন অন্যদিকে এই দৃশ্য আবারও মনে করিয়ে দিচ্ছে যে স্বাভাবিক সময়ে যানজটের চাপে কতটা ক্লান্ত হয়ে পড়ে ঢাকা শহর।

এমইউ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow