আড়াই টন জাটকা গেল এতিমখানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফ্রিজিং কাভার্ড ভ্যানভর্তি আড়াই টন জাটকা ইলিশ জব্দ করেছে যৌথ বাহিনী। জব্দ করা ঝাটকা ইলিশের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। আইনি প্রক্রিয়া শেষে জাটকাগুলো স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় উপজেলা মৎস দপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন ভাটিয়ারী শাখা এবং বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।  সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে জাটকা ইলিশ সংগ্রহ করে ফ্রিজিং কাভার্ডভ্যানে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন ভাটিয়ারী শাখার কর্মকর্তাদের সহায়তায় ওই কাভার্ডভ্যানটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ২.৫ টন জাটকা ইলিশ উদ্ধার করা হয়। তিনি বলেন, জাটকা বেচা-বিক্রি ও বহন সম্পূর্ণ নিষিদ্ধ। বিকেলে জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow