আড়াই মাসে ভোটার বাড়লো ৩ লাখ ৯ হাজার

গত আড়াই মাসে দেশে নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন তিন লাখ নয় হাজারের বেশি মানুষ। এ নিয়ে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ছাড়িয়ে গেছে। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আজকে থেকে আমরা রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আলোকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছি। সকালে বিএনপির একটি প্রতিনিধিদল এসে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চিফ হুইপ নূরুল ইসলাম- এই দুজন এসে দুটি ফরম নিয়েছেন। এখন পর্যন্ত অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি।’ ভোটার তালিকার হালনাগাদ তথ্যের বিষয়ে ইসি সচিব বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আমরা বলেছিলাম, ৩১ জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়েই আমাদের বর্তমান কার্যক্রম। সেই অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়ে

আড়াই মাসে ভোটার বাড়লো ৩ লাখ ৯ হাজার

গত আড়াই মাসে দেশে নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন তিন লাখ নয় হাজারের বেশি মানুষ। এ নিয়ে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ছাড়িয়ে গেছে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘আজকে থেকে আমরা রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আলোকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছি। সকালে বিএনপির একটি প্রতিনিধিদল এসে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চিফ হুইপ নূরুল ইসলাম- এই দুজন এসে দুটি ফরম নিয়েছেন। এখন পর্যন্ত অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি।’

ভোটার তালিকার হালনাগাদ তথ্যের বিষয়ে ইসি সচিব বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আমরা বলেছিলাম, ৩১ জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়েই আমাদের বর্তমান কার্যক্রম। সেই অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন তিন লাখ নয় হাজার ৩১৫ জন।’

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন যদি ঘোষিত সময়ে অনুষ্ঠিত হয়, তবে এই খসড়া ভোটার তালিকা ব্যবহার করা হবে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যদি নির্বাচনের তারিখ পরিবর্তন হয়, সে ক্ষেত্রে পরবর্তী হালনাগাদ তালিকা সম্পূরক ভোটার তালিকা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন বিধিমালার অগ্রগতি সম্পর্কে আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশ্লিষ্ট ফাইল আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ- এই পাঁচ ধাপের নির্বাচনের আচরণ বিধিমালা রয়েছে। এছাড়া আইন-সংক্রান্ত অন্যান্য নথি প্রক্রিয়াধীন, যা সম্পন্ন হওয়ামাত্রই আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

এমওএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow