ইংলিশদের উড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের দুইয়ে দুই
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দাপট অব্যাহত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে ৩০ রানের জয় পেয়েছে তারা। গুডাকেশ মোটির স্পিন বিষে নীল হয়ে অসহায় আত্মসমর্পণ করেছে ইংলিশরা। ক্যারিবিয়ান দাপটের সামনে রীতিমতো উড়েই গেছে ইংলিশরা।এই জয়ের ফলে দুই ম্যাচের দুটিতেই জিতে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে সাবেক চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ক্যারিবিয়ানরা। দুই ওপেনার শাই হোপ এবং ব্রেন্ডন কিং ফিরেছেন প্রথম দুই ওভারেই। ৩ বলে ০ রান করেছেন হোপ। সমান বলে কিং করেছেন ১ রান। দলের ৮ রানের মাথাতেই সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার। এরপর শক্ত হাতে দলের হাল ধরেছেন শিমরন হেটমায়ার এবং রোস্টন চেইজ। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ১২ বলে ২৩ রানের ক্যামিও খেলে দলের ৫৫ রানের মাথাতে বিদায় নিয়েছেন হেটমায়ার। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ারের বিদায়ের পর ক্রিজে আসেন শেরফান রাদারফোর্ড। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন তিনি। আরেক প্রান্তে চেইজ এগিয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দাপট অব্যাহত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে ৩০ রানের জয় পেয়েছে তারা। গুডাকেশ মোটির স্পিন বিষে নীল হয়ে অসহায় আত্মসমর্পণ করেছে ইংলিশরা। ক্যারিবিয়ান দাপটের সামনে রীতিমতো উড়েই গেছে ইংলিশরা।এই জয়ের ফলে দুই ম্যাচের দুটিতেই জিতে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে সাবেক চ্যাম্পিয়নরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ক্যারিবিয়ানরা। দুই ওপেনার শাই হোপ এবং ব্রেন্ডন কিং ফিরেছেন প্রথম দুই ওভারেই। ৩ বলে ০ রান করেছেন হোপ। সমান বলে কিং করেছেন ১ রান। দলের ৮ রানের মাথাতেই সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার।
এরপর শক্ত হাতে দলের হাল ধরেছেন শিমরন হেটমায়ার এবং রোস্টন চেইজ। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ১২ বলে ২৩ রানের ক্যামিও খেলে দলের ৫৫ রানের মাথাতে বিদায় নিয়েছেন হেটমায়ার। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
হেটমায়ারের বিদায়ের পর ক্রিজে আসেন শেরফান রাদারফোর্ড। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন তিনি। আরেক প্রান্তে চেইজ এগিয়েছে দেখেশুনে। ২৯ বলে ৩৪ রান করা চেইজ থেমেছেন দলের ৭৭ রানের মাথাতে। এরপর রাদারফোর্ডের সাথে যোগ দিয়েছেন রভম্যান পাওয়েল। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলের রান বাড়িয়েছেন রাদারফোর্ড। নিজেও চলে যান ফিফটির খুব কাছে।
শেষ পর্যন্ত ফিফটিটা ছুঁয়ে ফেলেন রাদারফোর্ড। অন্যদিকে পাওয়েল ১৩ বলে ১৪ রান করে বিদায় নিয়েছেন। শেষ দিকে রাদারফোর্ডের ব্যাটেই এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জেসন হোল্ডারও ধরেছেন দলের হাল। ধীরে ধীরে রানের গতি আরও বাড়িয়েছেন হোল্ডার-রাদারফোর্ড। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের সুবাদে ২০০ রানের কাছাকাছি চলে যায় ওয়েস্ট ইন্ডিজ।
নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪২ বলে ৭৬ রান করে টিকে ছিলেন রাদারফোর্ড। অন্যদিকে ১৭ বলে ৩৩ রানের ক্যামিও খেলেছেন জেসন হোল্ডার। শেষ ৮ ওভারে ৯৯ রান তুলেছে ক্যারিবিয়ানরা।
ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন জেমি ওভারটন এবং আদিল রশিদ। ১টি করে উইকেট শিকার করেছেন স্যাম কারান এবং জফরা আর্চার।
জবাব দিতে নেমে ফিল সল্ট এবং জস বাটলারের ব্যাটে চড়ে ভালো শুরু পায় ইংল্যান্ড। প্রথম বলেই দারুণ এক চার মেরেছেন সল্ট। ওপেনিং জুটিতে চলে আসে ৩৮ রান। যার মধ্যে ৩০ রানই করেছেন ফিল সল্ট, মাত্র ১৪ বলে। ১৪ বলে ৩০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান সল্ট।
এরপর তিনে নেমে তাণ্ডব শুরু করেন জ্যাকব বেথেল। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৭ রান তোলে ইংল্যান্ড। জস বাটলার ১৪ বলে ২১ রানের ইনিংস খেলে দলের ৭৪ রানের মাথাতে থেমেছেন। চারে নামা টম ব্যান্টন সুবিধা করতে পারেননি। ৪ বলে ২ রান করে বিদায় নিয়েছেন তিনি। টানা দুই ওভারে বিদায় নেন বাটলার এবং ব্যান্টন।
এক ওভার পরে থেমেছে বেথেলের ঝড়ো ব্যাটিংও। ২৩ বলে ৩৩ রানের ইনিংস খেলে দলের ৯০ রানের মাথাতে বিদায় নেন জ্যাকব বেথেল। এরপর ক্রিজে জুটি বাঁধেন হ্যারি ব্রুক এবং স্যাম কারান। অধিনায়ক ব্রুক ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ১৪ বলে ১৭ রান করে দলের ১৩১ রানের মাথাতে বিদায় নিয়েছেন হ্যারি ব্রুক। পরের ওভারেই বিদায় নেন উইল জ্যাকস, ৩ বলে করেছেন ২ রান।
টিকে ছিলেন কারান। লড়াই চালিয়ে গেছেন। আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে টিকতে পারছিলেন না। প্রায় একাই লড়াই করে গেছেন স্যাম কারান। তবে ক্রমশ কঠিন হয়েছে জয়ের সমীকরণ। শেষ পর্যন্ত ১৬৬ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ৩০ বলে ৪৩ রান করে টিকে ছিলেন কারান। ম্যাচটা ৩০ রানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
What's Your Reaction?