ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে বাফুফের জরুরি তলব
সময়মতো বেতন না পাওয়া, বেতন পেলেও অন্যান্য জটিলতার কারণে পরিবারের কাছে টাকা পাঠাতে না পারা এবং রাস্তাঘাটে চলাচলে নিরাপত্তাহীনতায় ভোগাসহ নানা অভিযোগের কথা উল্লেখ করে ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে ফুটবল অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্স। একজন পেশাদার কোচ কি পারেন কোনো অভিযোগ থাকলে সেটা বাফুফেকে না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে? নাকি বাফুফের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে অধৈর্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়েছেন? তবে বাফুফের এক কর্মকর্তা বলেছেন, যাই হোক তার সাথে যে চুক্তি রয়েছে, সেখানে বাফুফের বিপক্ষে যায় এমন কোন পোস্ট তিনি দিতে পারেন না। কেবল বেতন প্রসঙ্গই নয়, কোচ নিজের নিরাপত্তাহীনতার কথা বলে বাংলাদেশের মর্যাদায়ই হানি করেছেন। এমন ঘটনায় ফুটবলাঙ্গনে তোলপাড় হওয়ার পর বাফুফের অন্যতম সহসভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জরুরি তলব করেছিলেন কোচ জেরার্ড জোন্সকে। কোচকে ডেকে বাফুফের পক্ষে সহসভাপতি কি বলেছেন তা জানা যায়নি। তবে আলোচনার পর জেরার্ড জোন্স নিজে
সময়মতো বেতন না পাওয়া, বেতন পেলেও অন্যান্য জটিলতার কারণে পরিবারের কাছে টাকা পাঠাতে না পারা এবং রাস্তাঘাটে চলাচলে নিরাপত্তাহীনতায় ভোগাসহ নানা অভিযোগের কথা উল্লেখ করে ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে ফুটবল অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্স।
একজন পেশাদার কোচ কি পারেন কোনো অভিযোগ থাকলে সেটা বাফুফেকে না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে? নাকি বাফুফের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে অধৈর্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়েছেন? তবে বাফুফের এক কর্মকর্তা বলেছেন, যাই হোক তার সাথে যে চুক্তি রয়েছে, সেখানে বাফুফের বিপক্ষে যায় এমন কোন পোস্ট তিনি দিতে পারেন না।
কেবল বেতন প্রসঙ্গই নয়, কোচ নিজের নিরাপত্তাহীনতার কথা বলে বাংলাদেশের মর্যাদায়ই হানি করেছেন। এমন ঘটনায় ফুটবলাঙ্গনে তোলপাড় হওয়ার পর বাফুফের অন্যতম সহসভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জরুরি তলব করেছিলেন কোচ জেরার্ড জোন্সকে।
কোচকে ডেকে বাফুফের পক্ষে সহসভাপতি কি বলেছেন তা জানা যায়নি। তবে আলোচনার পর জেরার্ড জোন্স নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, ‘একটি কঠিন দিনের শেষটা অনেক বেশি ইতিবাচক হলো। আজ বিকেলে বাফুফের জাহেদীর (বাফুফের সহসভাপতি) সাথে আমার খুব ভালো ও গঠনমূলক একটি বৈঠক হয়েছে। সময়, বোঝাপড়া ও যে সমর্থন দেখানো হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং আমি খুশি যে আমার উত্থাপিত উদ্বেগগুলো সমাধান করা হয়েছে। আমার সম্পূর্ণ মনোযোগ দল এবং আমাদের প্রস্তুতির উপরই রয়েছে, যেমনটা শুরু থেকেই ছিল এবং এতে কোনো পরিবর্তন হয়নি। আমরা একসাথে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি এবং সামনের দিকে তাকিয়ে আছি।’
আরআই/আইএইচএস/
What's Your Reaction?