ইংল্যান্ড শিবিরে চুরির কাণ্ড, দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন

ফিফা বিশ্বকাপের অভিযান শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিল ইংল্যান্ড দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে দলীয় সরঞ্জাম চুরির ঘটনায় এবার দুই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে স্বস্তির খবর হলো, চুরি হওয়া বেশিরভাগ সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। ইংল্যান্ডের প্রাক-টুর্নামেন্ট ক্যাম্প ছিল ফ্লোরিডায়। সেখান থেকে কানসাস সিটির অনুশীলন ঘাঁটিতে সরঞ্জাম পাঠানোর সময় কিছু বাক্স নিখোঁজ হয়ে যায়। পরে তদন্তে জানা যায়, প্রায় ১৮ হাজার মার্কিন ডলার মূল্যের বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। এর মধ্যে ছিল ফুটবল বুট, গোলরক্ষকের গ্লাভস, বিশ্বকাপের অফিসিয়াল বল, স্বাক্ষরিত জার্সি, ইলেকট্রনিক সরঞ্জাম এবং অন্যান্য প্রশিক্ষণসামগ্রী। মিসৌরির জ্যাকসন কাউন্টির প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, মুস্তাফা সালিক ও এরফান কামাল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে ‘চোরাই সম্পদ গ্রহণের’ অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে। তদন্তকারীরা দ্রুত অভিযান চালিয়ে অধিকাংশ চুরি যাওয়া জিনিস উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কানসাস সিটির মেয়র কুইন্টন লুকাস জানিয়েছেন, স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারে

ইংল্যান্ড শিবিরে চুরির কাণ্ড, দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন

ফিফা বিশ্বকাপের অভিযান শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিল ইংল্যান্ড দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে দলীয় সরঞ্জাম চুরির ঘটনায় এবার দুই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে স্বস্তির খবর হলো, চুরি হওয়া বেশিরভাগ সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

ইংল্যান্ডের প্রাক-টুর্নামেন্ট ক্যাম্প ছিল ফ্লোরিডায়। সেখান থেকে কানসাস সিটির অনুশীলন ঘাঁটিতে সরঞ্জাম পাঠানোর সময় কিছু বাক্স নিখোঁজ হয়ে যায়। পরে তদন্তে জানা যায়, প্রায় ১৮ হাজার মার্কিন ডলার মূল্যের বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। এর মধ্যে ছিল ফুটবল বুট, গোলরক্ষকের গ্লাভস, বিশ্বকাপের অফিসিয়াল বল, স্বাক্ষরিত জার্সি, ইলেকট্রনিক সরঞ্জাম এবং অন্যান্য প্রশিক্ষণসামগ্রী।

মিসৌরির জ্যাকসন কাউন্টির প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, মুস্তাফা সালিক ও এরফান কামাল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে ‘চোরাই সম্পদ গ্রহণের’ অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে।

তদন্তকারীরা দ্রুত অভিযান চালিয়ে অধিকাংশ চুরি যাওয়া জিনিস উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কানসাস সিটির মেয়র কুইন্টন লুকাস জানিয়েছেন, স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত চালাচ্ছে এবং বিশ্বকাপ-সংশ্লিষ্ট অতিথি ও দলগুলোর নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

প্রথমদিকে ধারণা করা হয়েছিল, তারকা ফুটবলারদের ব্যক্তিগত ম্যাচ বুট ও গুরুত্বপূর্ণ পারফরম্যান্স সরঞ্জামও চুরি গেছে। তবে পরে জানা যায়, মূলত অতিরিক্ত বা বিকল্প সরঞ্জামই হারিয়েছে এবং ইংল্যান্ডের প্রস্তুতিতে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না।

টমাস টুখেলের দল আগামী ১৭ জুন ‘এল’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। এরপর তাদের প্রতিপক্ষ ঘানা ও পানামা। চুরির এই ঘটনাটি কিছুটা উদ্বেগ তৈরি করলেও, ইংল্যান্ড শিবিরের দাবি, বিশ্বকাপ প্রস্তুতিতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

টিটিটি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow