ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে সাক্ষাৎ ঐক্য পরিষদের
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস ও অন্য পর্যবেক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঐক্য পরিষদের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন অন্যতম সভাপতি নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার ও ভিক্ষু সুনন্দপ্রিয়।
সাক্ষাতকালে ঐক্য পরিষদের প্রতিনিধি দলের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্যরা। এর প্রেক্ষিতে ঐক্য পরিষদ নেতারা সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।
রাতে ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।