ইউক্রেনজুড়ে বড় হামলা চালালো রাশিয়া, নিহত ৪
ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাজধানী কিয়েভ ছিল হামলার প্রধান লক্ষ্য। এতে অন্তত চারজন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন। রোববার ভোররাত থেকে কিয়েভ ও আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন আবাসিক ভবন, স্কুল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের বেসামরিক অবকাঠামোয় হামলার জবাবে তারা এই অভিযান চালিয়েছে। মস্কো আরও জানায়, হামলায় তারা ‘ওরেশনিক’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, ইউক্রেন শুক্রবার স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে হামলা চালিয়েছে, যাতে ২১ জন নিহত হয়। তবে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা রুশ সামরিক ইউনিট লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেছিলেন যে রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এবং ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির ১০ গুণেরও বেশি বেগে চলতে সক্ষম এবং এটি পরমাণু ও প্রচলিত—দুই ধরনের ওয়ারহেড বহন
ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাজধানী কিয়েভ ছিল হামলার প্রধান লক্ষ্য। এতে অন্তত চারজন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন।
রোববার ভোররাত থেকে কিয়েভ ও আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন আবাসিক ভবন, স্কুল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের বেসামরিক অবকাঠামোয় হামলার জবাবে তারা এই অভিযান চালিয়েছে। মস্কো আরও জানায়, হামলায় তারা ‘ওরেশনিক’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, ইউক্রেন শুক্রবার স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে হামলা চালিয়েছে, যাতে ২১ জন নিহত হয়। তবে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা রুশ সামরিক ইউনিট লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেছিলেন যে রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এবং ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির ১০ গুণেরও বেশি বেগে চলতে সক্ষম এবং এটি পরমাণু ও প্রচলিত—দুই ধরনের ওয়ারহেড বহন করতে পারে বলে জানা গেছে।
জেলেনস্কি দাবি করেন, কিয়েভ অঞ্চলের বিল্যা তসেরকভা শহরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যদিও পরে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, ঠিক কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও নিশ্চিত করা হয়নি।
ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, শনিবার সন্ধ্যা থেকে রাশিয়া ৯০টি ক্ষেপণাস্ত্র ও ৬০০ ড্রোন ছুড়েছে। এর মধ্যে ৫৫টি ক্ষেপণাস্ত্র ও ৫৪৯টি ড্রোন ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে।
হামলায় কিয়েভের ৫০টির বেশি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জাতীয় পুলিশ। আবাসিক ভবন, শপিং সেন্টার এবং জরুরি সেবা সংস্থার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: বিবিসি
এমএসএম
What's Your Reaction?