ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় সাতজন নিহত
রাশিয়ার পশ্চিমাঞ্চলের তাম্বোভ অঞ্চলে একটি লজিস্টিকস কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলায় সাতজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। খবর এএফপির। শনিবার তাম্বোভ অঞ্চলের গভর্নর ইয়েভজেনি পেরভিশভ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাতে ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস কেন্দ্রে ড্রোন হামলা হয়। সে সময় সেখানে রাতের শিফটে কর্মরত সাতজন নিহত হন। এ ছাড়া হামলায় আরও ২৪ জন আহত হয়েছেন। গভর্নর জানান, তাম্বোভ অঞ্চলের কোটভস্ক শহরে এ হামলার ঘটনা ঘটেছে।
রাশিয়ার পশ্চিমাঞ্চলের তাম্বোভ অঞ্চলে একটি লজিস্টিকস কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলায় সাতজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। খবর এএফপির।
শনিবার তাম্বোভ অঞ্চলের গভর্নর ইয়েভজেনি পেরভিশভ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাতে ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিকস কেন্দ্রে ড্রোন হামলা হয়। সে সময় সেখানে রাতের শিফটে কর্মরত সাতজন নিহত হন। এ ছাড়া হামলায় আরও ২৪ জন আহত হয়েছেন।
গভর্নর জানান, তাম্বোভ অঞ্চলের কোটভস্ক শহরে এ হামলার ঘটনা ঘটেছে।
What's Your Reaction?