ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

গত এক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর হামলায় দুই শিশুসহ অন্তত ৭০ জন রুশ বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া।  মঙ্গলবার (২১ জুলাই) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোডিয়ন মিরোশনিক রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসকে জানান, গত এক সপ্তাহে ইউক্রেনীয় হামলায় মোট ৪৩৩ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ৩৬৪ জন আহত এবং ৭০ জন নিহত। নিহতদের মধ্যে দুই শিশু ও আহতদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। মিরোশনিকের দাবি, ইউক্রেনের হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বেলগোরোদ অঞ্চল, দোনেৎস্ক ও লুহানস্ক গণপ্রজাতন্ত্র, জাপোরিঝিয়া, খেরসন এবং মস্কো অঞ্চলে। তার তথ্য অনুযায়ী, মোট আহত বেসামরিক নাগরিকদের ৯৭ শতাংশ, অর্থাৎ ৪২৩ জন ইউক্রেনের ড্রোন হামলায় আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা লঙ্ঘন করে ইউক্রেন চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসা পরিবহনের ওপরও হামলা চালিয়েছে। মিরোশনিক বলেন, দোনেৎস্কের গোরলোভকায় ড্রোন হামলায় একটি অ্যাম্বুলেন্সের তিন কর্মী আহত হন। এ ছাড়া বেলগোরোদ অঞ্চলের শেবেকিনস্কি জেলার নোভো-তাভোলঝানস্কায়া মেডিকেল রিহ্যাবিলিট

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

গত এক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর হামলায় দুই শিশুসহ অন্তত ৭০ জন রুশ বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। 

মঙ্গলবার (২১ জুলাই) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোডিয়ন মিরোশনিক রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসকে জানান, গত এক সপ্তাহে ইউক্রেনীয় হামলায় মোট ৪৩৩ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ৩৬৪ জন আহত এবং ৭০ জন নিহত। নিহতদের মধ্যে দুই শিশু ও আহতদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

মিরোশনিকের দাবি, ইউক্রেনের হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বেলগোরোদ অঞ্চল, দোনেৎস্ক ও লুহানস্ক গণপ্রজাতন্ত্র, জাপোরিঝিয়া, খেরসন এবং মস্কো অঞ্চলে।

তার তথ্য অনুযায়ী, মোট আহত বেসামরিক নাগরিকদের ৯৭ শতাংশ, অর্থাৎ ৪২৩ জন ইউক্রেনের ড্রোন হামলায় আহত হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা লঙ্ঘন করে ইউক্রেন চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসা পরিবহনের ওপরও হামলা চালিয়েছে।

মিরোশনিক বলেন, দোনেৎস্কের গোরলোভকায় ড্রোন হামলায় একটি অ্যাম্বুলেন্সের তিন কর্মী আহত হন। এ ছাড়া বেলগোরোদ অঞ্চলের শেবেকিনস্কি জেলার নোভো-তাভোলঝানস্কায়া মেডিকেল রিহ্যাবিলিটেশন হাসপাতালের ভবনের সামনের অংশ, জানালা ও ছাদ প্রথম-ব্যক্তি-দৃষ্টিভঙ্গি (এফপিভি) ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও দাবি করেন, ইউক্রেন ড্রোন ব্যবহার করে বেসামরিক এলাকায় দূর থেকে বিস্ফোরক পুঁতে রাখার কার্যক্রমও অব্যাহত রেখেছে। এর ফলে ব্রিয়ানস্ক অঞ্চলের সেভস্কি জেলায় একজন চালক এবং গোরলোভকায় আরও দুই বেসামরিক ব্যক্তি আহত হন।

মিরোশনিকের দাবি, গত এক সপ্তাহে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৭ হাজার ১০০টিরও বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow