ইউক্রেনে বড় হামলা চালাবে রাশিয়া, বিদেশিদের রাজধানী ছাড়ার আহ্বান
ইউক্রেনের রাজধানী কিয়েভে সামরিক ও প্রশাসনিক স্থাপনাগুলো লক্ষ্য করে ‘পদ্ধতিগত হামলা’ চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দ্রুত কিয়েভ ছাড়ার আহ্বান জানিয়েছে দেশটি।
রয়টার্সের সোমবার (২৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে বেসামরিক নাগরিকদের ওপর ইউক্রেনের ‘সন্ত্রাসী হামলার’ জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রয়োজনে ব্যবহৃত স্থাপনা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কেন্দ্রগুলোতে নিয়মিত হামলা শুরু করবে রুশ বাহিনী।
এর আগে আরেক বিবৃতিতে রাশিয়া বিদেশি নাগরিক, বিশেষ করে কূটনীতিকদের দ্রুত কিয়েভ ত্যাগের আহ্বান জানায়।
তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘রাশিয়ার ‘ব্ল্যাকমেইলের’ কাছে নতি স্বীকার করা যাবে না।’
কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান কাতারিনা ম্যাথেরনোভাও রাশিয়ার হুমকিকে আতঙ্ক সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্
ইউক্রেনের রাজধানী কিয়েভে সামরিক ও প্রশাসনিক স্থাপনাগুলো লক্ষ্য করে ‘পদ্ধতিগত হামলা’ চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দ্রুত কিয়েভ ছাড়ার আহ্বান জানিয়েছে দেশটি।
রয়টার্সের সোমবার (২৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে বেসামরিক নাগরিকদের ওপর ইউক্রেনের ‘সন্ত্রাসী হামলার’ জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রয়োজনে ব্যবহৃত স্থাপনা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কেন্দ্রগুলোতে নিয়মিত হামলা শুরু করবে রুশ বাহিনী।
এর আগে আরেক বিবৃতিতে রাশিয়া বিদেশি নাগরিক, বিশেষ করে কূটনীতিকদের দ্রুত কিয়েভ ত্যাগের আহ্বান জানায়।
তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘রাশিয়ার ‘ব্ল্যাকমেইলের’ কাছে নতি স্বীকার করা যাবে না।’
কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান কাতারিনা ম্যাথেরনোভাও রাশিয়ার হুমকিকে আতঙ্ক সৃষ্টির চেষ্টা বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘রাশিয়া ভয় ও বিচ্ছিন্নতা তৈরি করতে চায়। কিন্তু তা সফল হবে না। ইউরোপীয় ইউনিয়ন কিয়েভ ছেড়ে যাচ্ছে না, আমরা ইউক্রেনের পাশেই আছি।’
রাশিয়া দাবি করেছে, গত শুক্রবার রুশ নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে একটি ছাত্রাবাসে ইউক্রেন ইচ্ছাকৃত ড্রোন হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করে জানায়, তারা ওই এলাকায় একটি বিশেষ ড্রোন কমান্ড ইউনিটে হামলা চালিয়েছে।