ইউটিউবের ভিউ গণনায় নতুন নিয়ম

ইউটিউবে ভিডিও প্রকাশ করেন এমন ক্রিয়েটরদের জন্য বড় একটি পরিবর্তন আসছে। ইউটিউব ভিডিওর পাবলিক ভিউ গণনার নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে। নতুন নিয়মে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি একটি ভিউ হিসেবে গণনা হবে। অর্থাৎ একজন দর্শক কোনো ভিডিওতে ক্লিক করার পর ভিডিওর প্রথম ফ্রেম চালু হলেই সেই ভিডিওর একটি পাবলিক ভিউ যোগ হবে। এর ফলে আগামী দিনগুলোতে অনেক ক্রিয়েটর তাদের ভিডিওর ভিউ সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়তে দেখবেন। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে রাখা দরকার। ভিউ বাড়লেই যে আয়ও একইভাবে বাড়বে, বিষয়টা এমন নয়। ভিডিও চালু হলেই এবার ভিউ গণনা হবে! ইউটিউব জানিয়েছে, আগে বিভিন্ন ধরনের ভিডিওর জন্য ভিউ গণনার আলাদা আলাদা নিয়ম ছিল। গত বছর ছোট ভিডিও বা শর্টসের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছিল। এবার সেই একই নিয়ম অন্য সব ধরনের ভিডিওতেও চালু করা হচ্ছে। নতুন নিয়মে কোনো দর্শক ভিডিওতে ঢোকার পর ভিডিও চালু হলেই পাবলিক ভিউ হিসেবে সেটি গণনা হবে। ধরুন, আপনার একটি ভিডিওতে ১ লাখ মানুষ ক্লিক করলো। তাদের মধ্যে অনেকেই হয়তো ভিডিও শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বের হয়ে গেল। তারপরও নতুন নিয়মে ভিডিও চালু হলে সেই চালু হওয়াটি পাবলিক

ইউটিউবের ভিউ গণনায় নতুন নিয়ম

ইউটিউবে ভিডিও প্রকাশ করেন এমন ক্রিয়েটরদের জন্য বড় একটি পরিবর্তন আসছে। ইউটিউব ভিডিওর পাবলিক ভিউ গণনার নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে। নতুন নিয়মে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি একটি ভিউ হিসেবে গণনা হবে।

অর্থাৎ একজন দর্শক কোনো ভিডিওতে ক্লিক করার পর ভিডিওর প্রথম ফ্রেম চালু হলেই সেই ভিডিওর একটি পাবলিক ভিউ যোগ হবে। এর ফলে আগামী দিনগুলোতে অনেক ক্রিয়েটর তাদের ভিডিওর ভিউ সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়তে দেখবেন। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে রাখা দরকার। ভিউ বাড়লেই যে আয়ও একইভাবে বাড়বে, বিষয়টা এমন নয়।

ভিডিও চালু হলেই এবার ভিউ গণনা হবে!

ইউটিউব জানিয়েছে, আগে বিভিন্ন ধরনের ভিডিওর জন্য ভিউ গণনার আলাদা আলাদা নিয়ম ছিল। গত বছর ছোট ভিডিও বা শর্টসের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছিল। এবার সেই একই নিয়ম অন্য সব ধরনের ভিডিওতেও চালু করা হচ্ছে। নতুন নিয়মে কোনো দর্শক ভিডিওতে ঢোকার পর ভিডিও চালু হলেই পাবলিক ভিউ হিসেবে সেটি গণনা হবে।

ধরুন, আপনার একটি ভিডিওতে ১ লাখ মানুষ ক্লিক করলো। তাদের মধ্যে অনেকেই হয়তো ভিডিও শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বের হয়ে গেল। তারপরও নতুন নিয়মে ভিডিও চালু হলে সেই চালু হওয়াটি পাবলিক ভিউ হিসেবে গণনা হতে পারে। এ কারণেই ২৪ আগস্টের পর অনেক চ্যানেলের ভিউ সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়তে দেখা যেতে পারে।

তাহলে কি ইউটিউব-এ ভিউ হঠাৎ অনেক বেড়ে যাবে?

সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইউটিউব নিজেই ১৭ আগস্ট ২০২৬ এর এক আপডেটে বলেছে, নতুন ভিউ মেট্রিক চালু হওয়ার পর ক্রিয়েটররা তাদের মোট ভিউ সংখ্যা তুলনামূলক দ্রুত বাড়তে দেখতে পারেন। তবে এটাকে এমনভাবে দেখলে ভুল হবে যে দর্শক বেশি সময় ভিডিও দেখছে বা ভিডিও আগের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে গেছে। কারণ পাবলিক ভিউ আর দর্শকের আগ্রহ এক বিষয় নয়।

একজন দর্শক ভিডিও চালু করল, কয়েক সেকেন্ড দেখল এবং চলে গেল। নতুন নিয়মে সেই চালু হওয়াটি একটি পাবলিক ভিউ হতে পারে। কিন্তু সে পুরো ভিডিও দেখেছে এমনটা বলা যাবে না। তাই শুধু ভিউ সংখ্যা দেখে ভিডিও ভালো করছে কিনা বিচার করলে ভুল হতে পারে।

পুরোনো ভিউ হিসাবও থাকবে

এখানে ইউটিউব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছে। নতুন পাবলিক ভিউ চালু হলেও পুরোনো ভিউ হিসাব পুরোপুরি বাদ যাচ্ছে না। ইউটিউবের বিশ্লেষণ অংশের উন্নত মোডে (অ্যানালিকিটস > অ্যাডভান্স মোড) এনগেজড ভিউ (এনগেজড ভিউজ) নামে ,হিসাব দেখা যাবে।

এর মাধ্যমে ক্রিয়েটররা বুঝতে পারবেন কতজন দর্শক ভিডিও চালু করার পর সত্যি সত্যি ভিডিও দেখা চালিয়ে গেছে। অর্থাৎ সামনে থেকে পাবলিক ভিউ দিয়ে বোঝা যাবে ভিডিও কতবার চালু হয়েছে, আর এনগেজড ভিউ দিয়ে বোঝা যাবে দর্শক কতটা আগ্রহ নিয়ে ভিডিও দেখা চালিয়েছে।

ইউটিউব থেকে আয়ে কি কোনো পরিবর্তন হবে?

এটাই সম্ভবত ক্রিয়েটরদের সবচেয়ে বেশি চিন্তার বিষয়। তবে ইউটিউব বলছে, এই পরিবর্তনের কারণে ক্রিয়েটরদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে ঢোকার নিয়মে কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ শুধু পাবলিক ভিউ বেড়ে গেলেই আয়ও সেই অনুপাতে বেড়ে যাবে না।

ইউটিউব জানিয়েছে, শর্টসের ক্ষেত্রে ক্রিয়েটরদের আয়ের জন্য এনগেজড শর্টস ভিউ (এনগেজড শর্টস ভিউস) এবং সাধারণ ভিডিওর ক্ষেত্রে এনগেজড ওয়াচ আওয়ার এনগেজড ওয়াচ হাওয়ারস) আগের মতোই গুরুত্বপূর্ণ থাকবে। তাই কোনো ভিডিওর পাবলিক ভিউ ১ লাখ থেকে ১ লাখ ৩০ হাজার হয়ে গেলেই যে আয় ৩০ শতাংশ বেড়ে যাবে, এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই।

ইউটিউব পার্টনার প্রোগ্রামের নিয়মেও বড় কোনো পরিবর্তন নেই

ইউটিউব পার্টনার প্রোগ্রাম তে ঢোকার ক্ষেত্রেও এই নতুন ভিউ পদ্ধতির কারণে কোনো নতুন যোগ্যতার নিয়ম আসছে না। তবে ইউটিউব কিছু নাম পরিবর্তন করছে। আগে যেটাকে বৈধ পাবলিক শর্টস ভিউ বলা হতো, সেটাকে এখন যোগ্য শর্টস ভিউ বলা হবে।

একইভাবে বৈধ পাবলিক ওয়াচ আওয়ারস এখন যোগ্য ওয়াচ আওয়ার নামে পরিচিত হবে। অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে নামের পরিবর্তন। ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর যোগ্যতার নিয়ম এই ঘোষণার কারণে বদলে যাচ্ছে না।

কেন এই পরিবর্তন আনছে ইউটিউব?

ইউটিউব বলছে, এতদিন বিভিন্ন ধরনের ভিডিওতে ভিউ গণনার আলাদা নিয়ম থাকায় ক্রিয়েটরদের মধ্যে অনেকটা বিভ্রান্তি তৈরি হতো। একজন ক্রিয়েটর তার ভিডিও কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে, সেটা সহজভাবে বুঝতে চাইছেন। কিন্তু শর্টস, সাধারণ ভিডিওসহ বিভিন্ন ধরনের ভিডিওর ভিউ গণনার নিয়ম আলাদা হওয়ায় হিসাবটা অনেক সময় পরিষ্কার ছিল না।

এবার ইউটিউব সব ধরনের ভিডিওর পাবলিক ভিউ গণনার নিয়ম একই জায়গায় আনছে। এর ফলে একজন ক্রিয়েটর তার কনটেন্ট মোট কতবার মানুষের সামনে চালু হয়েছে, সেটা সহজে বুঝতে পারবেন।

ক্রিয়েটরদের এখন কোন হিসাব বেশি দেখতে হবে?

নতুন নিয়ম চালু হওয়ার পর শুধু ভিউ সংখ্যা দেখে খুশি হলে চলবে না।কারণ পাবলিক ভিউ বাড়ার পাশাপাশি দেখতে হবে দর্শক আসলে কতক্ষণ ভিডিও দেখছে। বিশেষ করে ক্রিয়েটরদের জন্য দর্শক ধরে রাখার হার, গড় দেখার সময়, গড়ে কত শতাংশ ভিডিও দেখা হয়েছে এবং মোট দেখার সময় অনেক গুরুত্বপূর্ণ থাকবে।

ধরুন একটি ভিডিও এক লাখ ভিউ পেল। কিন্তু বেশিরভাগ দর্শক যদি কয়েক সেকেন্ড দেখেই চলে যায়, তাহলে শুধু এক লাখ ভিউ দেখে ভিডিওটাকে সফল বলা যাবে না। অন্যদিকে একটি ভিডিওর ভিউ তুলনামূলক কম হলেও যদি মানুষ অনেকক্ষণ ধরে ভিডিও দেখে, তাহলে সেটি অনেক বেশি ভালো কনটেন্ট হতে পারে।

২৪ আগস্টের পর কী দেখা যাবে?

ইউটিউব জানিয়েছে, ২৪ আগস্ট ২০২৬ থেকে নতুন পাবলিক ভিউ হিসাব ইউটিউবের বিভিন্ন জায়গায় দেখা শুরু হবে। ফলে অনেক ক্রিয়েটর তাদের ভিডিওর মোট ভিউ সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়তে দেখবেন। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো সব ধরনের ভিডিওর জন্য ভিউ গণনার নিয়ম একই করা এবং ক্রিয়েটরদের তাদের কনটেন্টের মোট মানুষের কাছে পৌঁছানোর পরিমাণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দেওয়া। তবে ক্রিয়েটরদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নতুন ভিউ সংখ্যা দেখে বিভ্রান্ত না হওয়া। ভিউ বাড়বে, কিন্তু আসল বিষয় থাকবে মানুষ ভিডিওতে কতক্ষণ থাকছে।

তাই ২৪ আগস্টের পর আপনার চ্যানেলের ভিউ হঠাৎ আগের তুলনায় বেশি বাড়তে দেখলে অবাক হওয়ার কিছু নেই। এটা ইউটিউবের নতুন ভিউ গণনার নিয়মের কারণেও হতে পারে।

তবে এই আপডেটটি মূলত ভিউ গণনার নিয়মে পরিবর্তন, আয়ের নিয়ম বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর যোগ্যতার নিয়মে পরিবর্তন নয়। নতুন নিয়মে ভিডিও চালু শুরু হলেই পাবলিক ভিউ গণনা হবে, কিন্তু দর্শকের আসল আগ্রহ বোঝার জন্য এনগেজড ভিউ এবং মোট দেখার সময়ের মতো হিসাব এখনো গুরুত্বপূর্ণ থাকবে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow