ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাইশমোজা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী। তিনি কালবেলাকে বলেন, আফজাল হোসেনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ‘কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে’ —এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, বুধবার সকালে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। তখন মামলাটি কোন ধারায় রেকর্ড করা হয়েছে, তা জানতে পারবেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাইশমোজা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী। তিনি কালবেলাকে বলেন, আফজাল হোসেনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে ‘কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে’ —এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, বুধবার সকালে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। তখন মামলাটি কোন ধারায় রেকর্ড করা হয়েছে, তা জানতে পারবেন।
What's Your Reaction?