ইউরোপে প্রথমবার টেসলার ফুল সেলফ-ড্রাইভিং অনুমোদন পেলো নেদারল্যান্ডস

  ইউরোপে প্রথমবারের মতো টেসলার ফুল সেলফ-ড্রাইভিং (সুপারভাইজড) প্রযুক্তি চালুর অনুমোদন পেয়েছে নেদারল্যান্ডস। দেশটির গাড়ি নিয়ন্ত্রক সংস্থা আরডিডব্লিউ এই অনুমোদন প্রদান করেছে বলে জানিয়েছে টেসলা। এনগ্যাজেট এর প্রতিবেদন বলা হয়েছে টেসলা ইউরোপ জানায়, নেদারল্যান্ডসে অনুমোদনের পর খুব শিগগিরই এই সহায়ক ড্রাইভিং প্রযুক্তি চালু করা হবে। আরডিডিব্লিউ তাদের ওয়েবসাইটে জানায়, টেসলার এফএসডি (সুপারভাইজড) সিস্টেমটি দেড় বছরের বেশি সময় ধরে পরীক্ষামূলকভাবে টেস্ট ট্র্যাক ও সড়কে পরীক্ষা করা হয়েছে এবং এটি সড়ক নিরাপত্তায় ‘ইতিবাচক ভূমিকা’ রাখতে পারে বলে মূল্যায়ন করা হয়েছে। আরও পড়ুনবিপদ এড়াতে পেট্রোল-ডিজেল ভরার সময় ৫ বিষয়ে খেয়াল রাখবেনকমদামের এসইউভি আনতে যাচ্ছে টেসলা তবে নিয়ন্ত্রক সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকবিহীন ব্যবস্থা নয়। চালককে সবসময় নিয়ন্ত্রণে থাকতে হবে এবং সম্পূর্ণ দায়িত্ব চালকের ওপরই থাকবে। আরডিডব্লিউ আরও জানিয়েছে, নেদারল্যান্ডসের অনুমোদনের ভিত্তিতে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশেও এই প্রযুক্তির অনুমোদনের সম্ভাবনা তৈরি হতে পারে। এর আগে ২০২৪ সালে টেসলা ইউরোপ ও

ইউরোপে প্রথমবার টেসলার ফুল সেলফ-ড্রাইভিং অনুমোদন পেলো নেদারল্যান্ডস

 

ইউরোপে প্রথমবারের মতো টেসলার ফুল সেলফ-ড্রাইভিং (সুপারভাইজড) প্রযুক্তি চালুর অনুমোদন পেয়েছে নেদারল্যান্ডস। দেশটির গাড়ি নিয়ন্ত্রক সংস্থা আরডিডব্লিউ এই অনুমোদন প্রদান করেছে বলে জানিয়েছে টেসলা।

এনগ্যাজেট এর প্রতিবেদন বলা হয়েছে টেসলা ইউরোপ জানায়, নেদারল্যান্ডসে অনুমোদনের পর খুব শিগগিরই এই সহায়ক ড্রাইভিং প্রযুক্তি চালু করা হবে। আরডিডিব্লিউ তাদের ওয়েবসাইটে জানায়, টেসলার এফএসডি (সুপারভাইজড) সিস্টেমটি দেড় বছরের বেশি সময় ধরে পরীক্ষামূলকভাবে টেস্ট ট্র্যাক ও সড়কে পরীক্ষা করা হয়েছে এবং এটি সড়ক নিরাপত্তায় ‘ইতিবাচক ভূমিকা’ রাখতে পারে বলে মূল্যায়ন করা হয়েছে।

তবে নিয়ন্ত্রক সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকবিহীন ব্যবস্থা নয়। চালককে সবসময় নিয়ন্ত্রণে থাকতে হবে এবং সম্পূর্ণ দায়িত্ব চালকের ওপরই থাকবে। আরডিডব্লিউ আরও জানিয়েছে, নেদারল্যান্ডসের অনুমোদনের ভিত্তিতে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশেও এই প্রযুক্তির অনুমোদনের সম্ভাবনা তৈরি হতে পারে।

এর আগে ২০২৪ সালে টেসলা ইউরোপ ও চীনে তাদের স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছিল। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা সংস্থা বিভিন্ন দুর্ঘটনা ও নিরাপত্তা উদ্বেগ নিয়ে প্রযুক্তিটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইউরোপে এই প্রথম অনুমোদন টেসলার স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow