ইউসিবি ব্যাংকের ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন 

পুঁজিবাজার থেকে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।   মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।  আরও পড়ুন ভালো শেয়ারের দরপতনে কমলো সূচক-লেনদেন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস শেয়ার হিসেবে ইস্যু করবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।   আরও পড়ুন পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি বিদ্যমান শেয়ারহোল্ডাররা প্রতি ২টি বিদ্যমান শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার (১:২ অনুপাতে) কেনার সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্যাংকটি মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে।   বিএসইসি জানিয়েছে, রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ইউসিবি ব্যাংক তাদের নিয়মিত ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করবে।  এমএএস/কেএসআর

ইউসিবি ব্যাংকের ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন 

পুঁজিবাজার থেকে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  

মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। 

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস শেয়ার হিসেবে ইস্যু করবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।  

বিদ্যমান শেয়ারহোল্ডাররা প্রতি ২টি বিদ্যমান শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার (১:২ অনুপাতে) কেনার সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্যাংকটি মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে।  

বিএসইসি জানিয়েছে, রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ইউসিবি ব্যাংক তাদের নিয়মিত ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করবে। 

এমএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow