ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও একই এলাকার ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৭)। কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, সকালে ইটবোঝাই ট্রাকটি চারগাছে যাওয়ার সময় মান্দারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। এ সময় চালক ও হেলপার আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠায়। তিনি আরও বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও একই এলাকার ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৭)।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, সকালে ইটবোঝাই ট্রাকটি চারগাছে যাওয়ার সময় মান্দারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। এ সময় চালক ও হেলপার আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
What's Your Reaction?