ইটভাটার গর্তের পানিতে ডুবে নিথর দুই শিশু
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ইটভাটার জন্য খুঁড়ে রাখা মাটির গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি আকতার (৯) এবং জাকির হোসেনের মেয়ে সানজিদা আকতার (১০)। তারা দুজনই স্থানীয় বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে সাকি ও সানজিদা বাড়ির পাশের একটি ইটভাটা এলাকায় খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা অসাবধানতাবশত ইটভাটার জন্য খুঁড়ে রাখা গভীর গর্তের জমে থাকা পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের পানিতে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, জনবসতিপূর্ণ এলাকায় নিয়মবহির্ভূতভাবে গভীর গর্ত করে ইটভাটার মাটি কাটার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। কোনোভাবেই এই ‘মাটি খেকোদের’ বেপরোয়া কর্মকাণ্ড থামানো যাচ্ছে না। তিনি এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্ত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ইটভাটার জন্য খুঁড়ে রাখা মাটির গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি আকতার (৯) এবং জাকির হোসেনের মেয়ে সানজিদা আকতার (১০)। তারা দুজনই স্থানীয় বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে সাকি ও সানজিদা বাড়ির পাশের একটি ইটভাটা এলাকায় খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা অসাবধানতাবশত ইটভাটার জন্য খুঁড়ে রাখা গভীর গর্তের জমে থাকা পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের পানিতে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, জনবসতিপূর্ণ এলাকায় নিয়মবহির্ভূতভাবে গভীর গর্ত করে ইটভাটার মাটি কাটার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। কোনোভাবেই এই ‘মাটি খেকোদের’ বেপরোয়া কর্মকাণ্ড থামানো যাচ্ছে না। তিনি এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
What's Your Reaction?