ইডেন মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মার্চ পাস্ট এবং “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের নাম ঘোষণা করা হলে অতিথিরা তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। উপাধ্যক্ষ অধ্যাপক শাহানাজ পারভীন বলেন, 'কি
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন।
শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মার্চ পাস্ট এবং “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের নাম ঘোষণা করা হলে অতিথিরা তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।
উপাধ্যক্ষ অধ্যাপক শাহানাজ পারভীন বলেন, 'কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলাম। মনে হয়েছে, আমি ফুল ও পাখির মেলায় আছি। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের সৌন্দর্য ও অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। যারা আজ বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন, আর যারা হতে পারেনি তাদের জন্য শুভকামনা।'
অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বলেন, 'আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে বিএনসিসি করতাম। বিভিন্ন সময়ে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছি। এছাড়া চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ ও বর্ষা নিক্ষেপেও পারদর্শী ছিলাম। আজ প্রশাসনের অংশ হিসেবে ক্রীড়া প্রতিযোগিতাটি ভিন্নভাবে উপভোগ করছি। আমি যদি পুরো সময় মাঠে উপস্থিত থাকতাম, তাহলে সবাই দেখত শিক্ষার্থীদের সঙ্গে আমিও মাঠে নেমে খেলায় অংশ নিয়েছি।'
What's Your Reaction?