ইতালিকে গুড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের চারে চার

টানা চার জয় নিয়েই সুপার এইটে যাচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় ক্যারিবীয়রা। ব্যাট হাতে বাজিমাত করেছেন অধিনায়ক শাই হোপ। ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইতালি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন শাই হোপ। ৪৬ বল মোকাবেলায় ৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া রস্টন চেজ ২৫ বলে ২৪ রান করেন। ১৫ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন শেরফানে রাদারফোর্ড। ইতালির পক্ষে দুটি করে উইকেট পান বেন মানেতি ও ক্রিশান কালুগামাগে। জবাব দিতে নেমে তেমন প্রতিরোধই গড়তে পারেনি ইতালি। বেন মানেন্তির ২৬ ও জেজে স্মাটসের ২৪ রানের দুই ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষপর্যন্ত অলআউট হয়ে যায়। ১৮ ওভারে ১২৩ রানে গুটিয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজ জেতে ৪২ রানের বিশাল ব্যবধানে। বল হাতে একাই ৪ উইকেট পান শামার জোসেফ। এছাড়া ম্যাথু ফোর্ড তিনটি ও গুদাকেশ মোটি দুটি উইকেট পান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow