ইতালির গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ইতালির রাজধানী রোমের দক্ষিণ-পূর্বে কোলেফেরো শহরের কাছে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এ বিস্ফোরণের শব্দ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা থেকে শোনা যায়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  প্রতিবেদনে বলা হয়েছে, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে দমকল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পরই শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর শিল্প এলাকায় ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ফ্রাঙ্কো-জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান কেএনডিএস জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটি কেএনডিএস অ্যামো ইতালির পরিচালনায় রয়েছে, যা কেএনডিএস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। কোলেফেরোর মেয়র জিউলিও কালামিতা সাংবাদিকদের বলেন, গ্রীষ্মকালীন ছুটির কারণে কারখানাটি বন্ধ থাকায় বিস্ফোরণের সময় সেখানে কর্মীরা না থাকাটা বড় ধরনের বিপর্যয় এড়িয়েছে। তিনি জানান, আগুনের শেষ অংশগুলোও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। কেএনডিএস এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কারখানাটিতে স্থল ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মাঝারি ও বড় ক

ইতালির গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ইতালির রাজধানী রোমের দক্ষিণ-পূর্বে কোলেফেরো শহরের কাছে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এ বিস্ফোরণের শব্দ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা থেকে শোনা যায়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে দমকল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পরই শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর শিল্প এলাকায় ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

ফ্রাঙ্কো-জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান কেএনডিএস জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটি কেএনডিএস অ্যামো ইতালির পরিচালনায় রয়েছে, যা কেএনডিএস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।

কোলেফেরোর মেয়র জিউলিও কালামিতা সাংবাদিকদের বলেন, গ্রীষ্মকালীন ছুটির কারণে কারখানাটি বন্ধ থাকায় বিস্ফোরণের সময় সেখানে কর্মীরা না থাকাটা বড় ধরনের বিপর্যয় এড়িয়েছে। তিনি জানান, আগুনের শেষ অংশগুলোও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল।

কেএনডিএস এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কারখানাটিতে স্থল ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মাঝারি ও বড় ক্যালিবারের গোলাবারুদ এবং মহাকাশযানের উৎক্ষেপণযানের জন্য কঠিন জ্বালানি তৈরি করা হয়। এছাড়া ২০২৩ সালে ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থার ১৫৫ মিলিমিটার গোলাবারুদ সরবরাহ সংক্রান্ত কয়েকটি চুক্তির কাঠামোতেও প্রতিষ্ঠানটি অংশীদার ঠিকাদার হিসেবে যুক্ত ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow