ইতালি-লিবিয়া অভিবাসন চুক্তি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

ইতালির আলবেনিয়া অভিবাসন চুক্তি এবং লিবিয়ার সঙ্গে সহযোগিতা নিয়ে গুরুতর আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিসংঘে । হিউম্যান রাইটস ওয়াচের ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬ অনুযায়ী, ইতালির বিচার বিভাগ আলবেনিয়ায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াকরণের সরকারি চেষ্টাকে অবৈধ ঘোষণা করেছে।  সে দেশের সরকারের নতুন আইন অনুযাযী, শুধু বহিষ্কার আদেশ প্রাপ্তদের সেখানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্টে, আলবেনিয়ায় নির্মিত কেন্দ্রগুলোতে অভিবাসীদের মানবাধিকার হরণ, তথ্যের অভাব এবং অপর্যাপ্ত চিকিৎসাসেবার বিষয়টি উঠে এসেছে, যা নিয়ে ইইউ আদালতও ইতালিকে সতর্ক করেছে। ইতালিতে নাগরিকত্ব পাওয়ার সময়সীমা ১০ বছর থেকে কমিয়ে ৫ বছর করার গণভোটে পর্যাপ্ত সাড়া না মেলায় তা বাতিল হয়েছে। যার পেছনে সরকারের অসহযোগিতাকে দায়ী করা হচ্ছে। নতুন নিরাপত্তা ডিক্রিতে কারাগার ও অভিবাসী কেন্দ্রে প্রতিবাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অবৈধ দখলকারীদের উচ্ছেদের নিয়ম প্রবর্তন করা হয়েছে। জাতিসংঘের অভিযোগ, এ আইন দ্বারা মানুষের বাকস্বাধীনতা খর্ব করা হয়েছে।

ইতালি-লিবিয়া অভিবাসন চুক্তি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

ইতালির আলবেনিয়া অভিবাসন চুক্তি এবং লিবিয়ার সঙ্গে সহযোগিতা নিয়ে গুরুতর আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিসংঘে ।

হিউম্যান রাইটস ওয়াচের ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬ অনুযায়ী, ইতালির বিচার বিভাগ আলবেনিয়ায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াকরণের সরকারি চেষ্টাকে অবৈধ ঘোষণা করেছে। 

সে দেশের সরকারের নতুন আইন অনুযাযী, শুধু বহিষ্কার আদেশ প্রাপ্তদের সেখানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্টে, আলবেনিয়ায় নির্মিত কেন্দ্রগুলোতে অভিবাসীদের মানবাধিকার হরণ, তথ্যের অভাব এবং অপর্যাপ্ত চিকিৎসাসেবার বিষয়টি উঠে এসেছে, যা নিয়ে ইইউ আদালতও ইতালিকে সতর্ক করেছে।

ইতালিতে নাগরিকত্ব পাওয়ার সময়সীমা ১০ বছর থেকে কমিয়ে ৫ বছর করার গণভোটে পর্যাপ্ত সাড়া না মেলায় তা বাতিল হয়েছে। যার পেছনে সরকারের অসহযোগিতাকে দায়ী করা হচ্ছে। নতুন নিরাপত্তা ডিক্রিতে কারাগার ও অভিবাসী কেন্দ্রে প্রতিবাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অবৈধ দখলকারীদের উচ্ছেদের নিয়ম প্রবর্তন করা হয়েছে।

জাতিসংঘের অভিযোগ, এ আইন দ্বারা মানুষের বাকস্বাধীনতা খর্ব করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow