ইতিহাসের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে অস্ট্রিয়া

তীব্র তাপপ্রবাহের মধ্যে অস্ট্রিয়ায় ইতিহাসের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দেশটির আবহাওয়া সংস্থা জিওস্ফিয়ার অস্ট্রিয়ার তথ্যের বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ভিয়েনার স্টামার্সডর্ফ এলাকায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার ও বুধবার তাপপ্রবাহের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। বুধবার তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভিয়েনা, উত্তর বুর্গেনল্যান্ড এবং উত্তর-পূর্ব লোয়ার অস্ট্রিয়া অঞ্চলের জন্য সর্বোচ্চ স্তরের লাল সতর্কতা জারি করেছে জিওস্ফিয়ার অস্ট্রিয়া। এ ছাড়া দেশের আরও কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু এজেন্সি

ইতিহাসের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে অস্ট্রিয়া

তীব্র তাপপ্রবাহের মধ্যে অস্ট্রিয়ায় ইতিহাসের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দেশটির আবহাওয়া সংস্থা জিওস্ফিয়ার অস্ট্রিয়ার তথ্যের বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ভিয়েনার স্টামার্সডর্ফ এলাকায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার ও বুধবার তাপপ্রবাহের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। বুধবার তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কাও রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় ভিয়েনা, উত্তর বুর্গেনল্যান্ড এবং উত্তর-পূর্ব লোয়ার অস্ট্রিয়া অঞ্চলের জন্য সর্বোচ্চ স্তরের লাল সতর্কতা জারি করেছে জিওস্ফিয়ার অস্ট্রিয়া।

এ ছাড়া দেশের আরও কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow