ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর তাতেই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। কোয়ার্টার ফাইনালে সবার আগে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফ্রান্স, যারা বিশ্বকাপ শুরু করেছিল ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থেকে। এরপর দুই নম্বরে থাকা স্পেন ২-১ গোলে হারায় বেলজিয়ামকে। চার নম্বরে থাকা ইংল্যান্ড একই ব্যবধানে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সবশেষে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের লাইনআপ পূর্ণ করে। ২০২৬ বিশ্বকাপে ফিফার নতুন ড্র পদ্ধতির কারণে শীর্ষ চার দলকে নকআউট পর্বের আলাদা কোয়াড্রান্টে রাখা হয়েছিল। ফলে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল না। অবশ্য এই সুবিধা পেতে হলে প্রত্যেক দলকে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো, যা তারা সফলভাবেই করেছে। ড্রয়ের এই বিন্যাসের ফলে ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সকেও নকআউট পর্বের বিপরীত পাশ
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর তাতেই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল।
কোয়ার্টার ফাইনালে সবার আগে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফ্রান্স, যারা বিশ্বকাপ শুরু করেছিল ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থেকে। এরপর দুই নম্বরে থাকা স্পেন ২-১ গোলে হারায় বেলজিয়ামকে। চার নম্বরে থাকা ইংল্যান্ড একই ব্যবধানে নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সবশেষে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের লাইনআপ পূর্ণ করে।
২০২৬ বিশ্বকাপে ফিফার নতুন ড্র পদ্ধতির কারণে শীর্ষ চার দলকে নকআউট পর্বের আলাদা কোয়াড্রান্টে রাখা হয়েছিল। ফলে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল না। অবশ্য এই সুবিধা পেতে হলে প্রত্যেক দলকে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো, যা তারা সফলভাবেই করেছে।
ড্রয়ের এই বিন্যাসের ফলে ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সকেও নকআউট পর্বের বিপরীত পাশে রাখা হয়েছিল, যাতে তারা সবাই এগিয়ে গেলে সেমিফাইনালে স্পেন কিংবা আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে।
এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আর বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।
উল্লেখ্য, ফিফা বিশ্ব র্যাঙ্কিং ব্যবস্থা ১৯৯৪ সালে চালু হলেও সে বছরের বিশ্বকাপে এটি ব্যবহার করা হয়নি। এরপর দীর্ঘ তিন দশকের ইতিহাসে এবারই প্রথম বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল। এর আগে ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম শীর্ষ চারে থেকেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।
What's Your Reaction?