ইতিহাস গড়ে পর্দায় ফিরছে হ্যারি পটার

জাদুকরী দুনিয়া কি তবে তার পুরনো গৌরব ফিরে পেতে চলেছে? দীর্ঘ প্রতীক্ষা আর বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠল হগওয়ার্টসের নতুন অধ্যায়ের । ড্যানিয়েল র‍্যাডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্টদের সেই কালজয়ী রূপালী পর্দার স্মৃতি মুছে ফেলার গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই এইচবিও চমকে দিল তাদের আসন্ন টিভি সিরিজ 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ এর প্রথম ঝলক দিয়ে। সূত্র: পিঙ্কভিলা  ট্রেলারটি মুক্তি পাওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ২৭৭ মিলিয়নেরও বেশি  ভিউ অর্জন করেছে। এটি কেবল একটি ট্রেলার নয়, বরং এইচবিও এবং এইচবিও ম্যাক্সের ইতিহাসের সব রেকর্ড চুরমার করে দেওয়া এক মহাপ্রলয়। এর আগে স্টুডিওটির কোনো নির্মাণ  এত অল্প সময়ে দর্শকদের মাঝে এমন উন্মাদনা তৈরি করতে পারেনি। মূল বইয়ের নামানুসারে এই সিরিজের প্রথম সিজনের নাম রাখা হয়েছে 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন'। তবে এবারের সিরিজটিতে দেখা যাবে এক ঝাঁক নতুন তারকাদের।  হ্যারি পটার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ডমিনিক ম্যাকলাফলিন, অ্যারাবেলা স্ট্যানটনকে দেখা যাবে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে এবং রন উইজলি চরিত্রে দেখা যাবে অ্

ইতিহাস গড়ে পর্দায় ফিরছে হ্যারি পটার

জাদুকরী দুনিয়া কি তবে তার পুরনো গৌরব ফিরে পেতে চলেছে? দীর্ঘ প্রতীক্ষা আর বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠল হগওয়ার্টসের নতুন অধ্যায়ের । ড্যানিয়েল র‍্যাডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্টদের সেই কালজয়ী রূপালী পর্দার স্মৃতি মুছে ফেলার গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই এইচবিও চমকে দিল তাদের আসন্ন টিভি সিরিজ 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ এর প্রথম ঝলক দিয়ে। সূত্র: পিঙ্কভিলা 

ট্রেলারটি মুক্তি পাওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ২৭৭ মিলিয়নেরও বেশি  ভিউ অর্জন করেছে। এটি কেবল একটি ট্রেলার নয়, বরং এইচবিও এবং এইচবিও ম্যাক্সের ইতিহাসের সব রেকর্ড চুরমার করে দেওয়া এক মহাপ্রলয়। এর আগে স্টুডিওটির কোনো নির্মাণ  এত অল্প সময়ে দর্শকদের মাঝে এমন উন্মাদনা তৈরি করতে পারেনি।

মূল বইয়ের নামানুসারে এই সিরিজের প্রথম সিজনের নাম রাখা হয়েছে 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন'। তবে এবারের সিরিজটিতে দেখা যাবে এক ঝাঁক নতুন তারকাদের। 

হ্যারি পটার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ডমিনিক ম্যাকলাফলিন, অ্যারাবেলা স্ট্যানটনকে দেখা যাবে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে এবং রন উইজলি চরিত্রে দেখা যাবে অ্যালাস্টেয়ার স্টাউট কে।

এছাড়াও প্রফেসর ডাম্বলডোর হিসেবে জন লিথগো এবং সেভেরাস স্নেইপ হিসেবে পাপা এসিডুর উপস্থিতি ইতোমধ্যে দর্শকদের উচ্ছ্বাসিত করেছে। নিক ফ্রস্টের হ্যাগ্রিড এবং লক্স প্র্যাটের ড্রাকো ম্যালফয় নতুন এই ফ্র্যাঞ্চাইজিকে কতটা উচ্চতায় নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।

জানা যায়, পূর্বের সিরিজটিতে যা বাদ পড়েছিল, সেই না বলা গল্পগুলো এবার বিস্তারিত উঠে আসবে এই টিভি অ্যাডাপ্টেশনে। সিরিজটি মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow