ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে, সবচেয়ে ছোট দেশের বড় কীর্তি
ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপদেশ কুরাসাও ইতিহাস গড়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ফিফা বিশ্বকাপে। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বিশ্ব ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জ্যামাইকার বিপক্ষে কিংস্টনে শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেই কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করে কুরাসাও। এর মধ্য দিয়ে বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশের রেকর্ডও গড়ে তারা। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যা এবং ১৭১ বর্গমাইল আয়তনের দেশটির এই অর্জন পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্যই এক অনুপ্রেরণার গল্প। অল্প সময়েই বড় উত্থান খুব বেশি দিন আগের কথা নয়- ২০১৭ সালে প্রথমবারের মতো কনকাকাফ গোল্ডকাপে জায়গা করে নেয় কুরাসাও। ক্যারিবিয়ান কাপের ফাইনালে জামাইকাকে ২-১ গোলে হারিয়ে সেই ইতিহাস গড়েছিল তারা। এরপর ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়াতে থাকে ‘ব্লু ওয়েভ’রা। ২০১৯ গোল্ডকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা এবং কাতার ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে শেষ ধাপে পৌঁছে যাওয়া ছিল তাদের বড় অর্জন। সেবার পানামার কাছে ২-১ অ্যাগ্রিগেটে হেরে স্বপ্নভঙ্গ হলেও এবার আর থামেনি কুরাসাও। নেদারল্যান্ডস-ভিত্তিক ফুটবলা
ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপদেশ কুরাসাও ইতিহাস গড়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ফিফা বিশ্বকাপে। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বিশ্ব ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জ্যামাইকার বিপক্ষে কিংস্টনে শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেই কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করে কুরাসাও। এর মধ্য দিয়ে বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশের রেকর্ডও গড়ে তারা।
মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যা এবং ১৭১ বর্গমাইল আয়তনের দেশটির এই অর্জন পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্যই এক অনুপ্রেরণার গল্প।
অল্প সময়েই বড় উত্থান
খুব বেশি দিন আগের কথা নয়- ২০১৭ সালে প্রথমবারের মতো কনকাকাফ গোল্ডকাপে জায়গা করে নেয় কুরাসাও। ক্যারিবিয়ান কাপের ফাইনালে জামাইকাকে ২-১ গোলে হারিয়ে সেই ইতিহাস গড়েছিল তারা।
এরপর ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়াতে থাকে ‘ব্লু ওয়েভ’রা। ২০১৯ গোল্ডকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা এবং কাতার ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে শেষ ধাপে পৌঁছে যাওয়া ছিল তাদের বড় অর্জন। সেবার পানামার কাছে ২-১ অ্যাগ্রিগেটে হেরে স্বপ্নভঙ্গ হলেও এবার আর থামেনি কুরাসাও।
নেদারল্যান্ডস-ভিত্তিক ফুটবলারদের শক্তি
আন্তর্জাতিক ফুটবলে নেদারল্যান্ডস অ্যান্টিলিসের উত্তরসূরি হিসেবে কুরাসাওয়ের যাত্রা শুরু হয় ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে। দলের অধিকাংশ ফুটবলার নেদারল্যান্ডসে বেড়ে ওঠা কিংবা সেখানে খেলা। তবে ক্যারিবিয়ান দ্বীপটির শিকড় থাকায় তারা কুরাসাওয়ের হয়ে খেলছেন। এই মিশ্রণই ধীরে ধীরে কুরাসাওকে কনকাকাফ অঞ্চলের শক্তিশালী দলে পরিণত করেছে।
ডিক অ্যাডভোকেটের অভিজ্ঞতায় বিশ্বকাপ
২০২৪ সালের জানুয়ারিতে কুরাসাওয়ের কোচ হিসেবে যোগ দেন অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকেট। ৭৮ বছর বয়সী এই কোচ এর আগে নেদারল্যান্ডসকে ১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। এছাড়া ২০০৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কোচও ছিলেন তিনি। তার অধীনেই দুর্দান্ত বাছাইপর্ব কাটায় কুরাসাও।
বাছাইপর্বে কুরাসাওয়ের পরিসংখ্যান
* মোট ম্যাচ: ১০
* গোল করেছে: ২৮
* গোল হজম: ৩
* কনকাকাফ অঞ্চলে সর্বোচ্চ গোলদাতা দল
তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়েন অ্যাডভোকেট। তার জায়গায় আসেন ফ্রেড রুটেন। কিন্তু মাত্র দুই ম্যাচ পর তিনিও দায়িত্ব ছাড়েন। শেষ পর্যন্ত বিশ্বকাপের এক মাস আগে আবারও দায়িত্বে ফেরেন ডিক অ্যাডভোকেট। ফলে তিনিই এখন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হওয়ার পথে।
বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত কুরাসাও
দ্বিতীয় রাউন্ড
জুন ২০২৪
* বার্বাডোসকে হারায় ৪-১
* রাঙ্গেলো জান্গার হ্যাটট্রিক
* আরুবাকে হারায় ২-০
জুন ২০২৫
* সেন্ট লুসিয়াকে হারায় ৪-০
* জারভানে কাস্তানিয়ারের হ্যাটট্রিক
* হাইতিকে হারায় ৫-১
চূড়ান্ত রাউন্ড
গ্রুপ ‘বি’-তে কুরাসাওয়ের প্রতিপক্ষ ছিল: জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, বারমুডা
ম্যাচের ফলাফল
* ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সঙ্গে ড্র: ০-০
* বারমুডাকে হারায়: ৩-২
* জ্যামাইকাকে হারায়: ২-০
* ত্রিনিদাদের সঙ্গে ড্র: ১-১
* বারমুডাকে হারায়: ৭-০
* জ্যামাইকার সঙ্গে ড্র: ০-০
শেষ ম্যাচে গোলরক্ষক এলোই রুমের অসাধারণ পারফরম্যান্সে জামাইকাকে রুখে দিয়ে ইতিহাস গড়ে কুরাসাও।
বিশ্বকাপ ২০২৬-এ কুরাসাওয়ের গ্রুপ ও সূচি
বিশ্বকাপের গ্রুপ পর্বে কুরাসাওয়ের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাদের প্রতিপক্ষ জার্মানি, ইকুয়েডর ও আইভরি কোস্ট।
ম্যাচসূচি
* ১৪ জুন ২০২৬, জার্মানি বনাম কুরাসাও, ভেন্যু: হিউস্টন স্টেডিয়াম
* ২০ জুন ২০২৬, ইকুয়েডর বনাম কুরাসাও, ভেন্যু: কানসাস সিটি স্টেডিয়াম
* ২৫ জুন ২০২৬, কুরাসাও বনাম আইভরি কোস্ট, ভেন্যু: ফিলাডেলফিয়া স্টেডিয়াম
স্কোয়াডে যাদের দিকে নজর
ডিক অ্যাডভোকেটের ২৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন বাছাইপর্বের বেশিরভাগ নায়ক। উল্লেখযোগ্য খেলোয়াড়
* এলোই রুম- অভিজ্ঞ গোলরক্ষক
* জুরিয়েন গারি- রক্ষণভাগের মূল শক্তি
* রোশন ভ্যান আইজমা
* লিয়ান্দ্রো বাকুনা
* জুনিনহো বাকুনা
* তাহিথ চং
* লিভানো কোমেনেন্সিয়া
* কেনজি গোরে
বিশেষ করে লিয়ান্দ্রো ও জুনিনহো বাকুনা ভাইয়ের জুটি মিডফিল্ডে কুরাসাওয়ের সবচেয়ে বড় ভরসা।
বিশ্বকাপ ইতিহাস
* কনফেডারেশন: কনকাকাফ
* প্রথম বিশ্বকাপ: ২০২৬
* বিশ্বকাপে অংশগ্রহণ: ১ বার (২০২৬)
নতুন রূপকথার অপেক্ষায় কুরাসাও
এক দশক আগেও যারা বিশ্ব ফুটবলে প্রায় অপরিচিত ছিল, সেই কুরাসাও এখন বিশ্বকাপের মঞ্চে। ছোট্ট দেশটির এই অর্জন প্রমাণ করেছে- সঠিক পরিকল্পনা, অভিজ্ঞ কোচ এবং প্রতিভাবান ফুটবলার থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।
এখন দেখার বিষয়, বিশ্বকাপের মঞ্চে কুরাসাও নতুন কোনো চমক দেখাতে পারে কিনা।
আইএইচএস/
What's Your Reaction?