ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, খেলাফত মজলিসের উদ্বেগ

রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে দাবি করা হয়, ‘জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লাঠিচার্জ,কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে। এতে সংগঠনটির নেতৃবৃন্দসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’ বিবৃতিতে মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘জুলাইযোদ্ধা শহীদ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে অনেক সময় পার করে ফেলেছে। শহীদ ওসমান হাদীর পরিবার ও মামলার বাদি পক্ষ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয়। এমতাবস্থায় প্রধান উপদেষ্টাকে বিষয়টি শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নিতে হবে।’ ‘আমরা আজকে তাদের অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলার নিন্দা জানাই।

ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, খেলাফত মজলিসের উদ্বেগ

রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে দাবি করা হয়, ‘জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লাঠিচার্জ,কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে। এতে সংগঠনটির নেতৃবৃন্দসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’

বিবৃতিতে মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘জুলাইযোদ্ধা শহীদ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে অনেক সময় পার করে ফেলেছে। শহীদ ওসমান হাদীর পরিবার ও মামলার বাদি পক্ষ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয়। এমতাবস্থায় প্রধান উপদেষ্টাকে বিষয়টি শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নিতে হবে।’

‘আমরা আজকে তাদের অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলার নিন্দা জানাই। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, খেলাফত মজলিসসহ ১১ দলীয় ঐক্যের সরকার গঠিত হলে শহীদ ওসমান হাদীসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে,ইনশাআল্লাহ।’

খেলাফতনেতারা আরও বলেন, ‘আমরা উদ্বেগ প্রকাশ করছি যে,জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোন অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব ঘটলে তার পরিণতি কারো জন্যই ভালো হবে না। দেশবিরোধী অপশক্তি নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা দেশপ্রেমিক সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

এর আগে, আজ বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাওয়া সংগঠনটির কর্মসূচি ঘিরে সংঘর্ষ ঘটে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন বলে দাবি করছে সংগঠনটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow