ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ কর্মসূচির কথা জানানো হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, যমুনা এলাকায় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা যমুনা অভিমুখে অগ্রসর হন। আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলি

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ কর্মসূচির কথা জানানো হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, যমুনা এলাকায় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা যমুনা অভিমুখে অগ্রসর হন।

আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এ সময় জাবের গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ ছাড়া ডাকসু নেত্রী জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হন।হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow