‘ইনকিলাব মঞ্চ কোন দল বা মার্কাকে সমর্থন করে না’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৭ মিনিটে এ-সংক্রান্ত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চ কোনো দল বা মার্কাকে সমর্থন করে না। আপনার আসনের সব থেকে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিন। গণভোটে অবশ্যই ‘হ্যা ভোট দিন। #JusticeForHadi এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোট কেনাবেচার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। এতে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোট কেনাবেচার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে জ

‘ইনকিলাব মঞ্চ কোন দল বা মার্কাকে সমর্থন করে না’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৭ মিনিটে এ-সংক্রান্ত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চ কোনো দল বা মার্কাকে সমর্থন করে না। আপনার আসনের সব থেকে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিন। গণভোটে অবশ্যই ‘হ্যা ভোট দিন। #JusticeForHadi

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোট কেনাবেচার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

এতে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোট কেনাবেচার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করে বিএনপি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow