ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের
নেদারল্যান্ডসের রক্ষণভাগে বড় ধাক্কা। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে গেছেন দলটির ডিফেন্ডার জুরিয়েন টিম্বার। কুঁচকির ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে টুর্নামেন্টের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছে নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশন। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার সম্প্রতি দুই মাসের বিরতির পর মাঠে ফিরেছিলেন এবং ৩০ মে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অংশ নেন। তবে পুনরায় ইনজুরির জটিলতা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। এক বিবৃতিতে নেদারল্যান্ডস দল জানায়, তিনি বিশ্বকাপে অংশ নিতে পর্যাপ্তভাবে সুস্থ হননি। চিকিৎসক দলের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টিম্বার নিউইয়র্কে অনুষ্ঠিত প্রি-ক্যাম্প ছাড়বেন। টিম্বারের পরিবর্তে কোচ রোনাল্ড কোম্যান দলে অন্তর্ভুক্ত করেছেন সান্ডারল্যান্ডের ডিফেন্ডার লুটশারেল গিয়েরত্রুইডাকে।
নেদারল্যান্ডসের রক্ষণভাগে বড় ধাক্কা। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে গেছেন দলটির ডিফেন্ডার জুরিয়েন টিম্বার। কুঁচকির ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে টুর্নামেন্টের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছে নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশন।
২৪ বছর বয়সী এই ডিফেন্ডার সম্প্রতি দুই মাসের বিরতির পর মাঠে ফিরেছিলেন এবং ৩০ মে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অংশ নেন। তবে পুনরায় ইনজুরির জটিলতা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়।
এক বিবৃতিতে নেদারল্যান্ডস দল জানায়, তিনি বিশ্বকাপে অংশ নিতে পর্যাপ্তভাবে সুস্থ হননি। চিকিৎসক দলের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টিম্বার নিউইয়র্কে অনুষ্ঠিত প্রি-ক্যাম্প ছাড়বেন।
টিম্বারের পরিবর্তে কোচ রোনাল্ড কোম্যান দলে অন্তর্ভুক্ত করেছেন সান্ডারল্যান্ডের ডিফেন্ডার লুটশারেল গিয়েরত্রুইডাকে।
What's Your Reaction?