ইনানী সৈকতে প্রবল ঢেউয়ে ভেসে গেলেন পর্যটক
কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ সায়েম নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ইনানীর নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ সায়েম চট্টগ্রামের হাটহাজারী কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান কালবেলাকে জানান, সায়েম ও তার বন্ধু আরমান ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সায়েম সমুদ্রে ডুবে যেতে থাকেন। তাকে উদ্ধারে এগিয়ে আরমানও ডুবে যেতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় লোকজন ও বিচ কর্মীরা আরমানকে উদ্ধার করতে পারলেও সায়েম প্রবল ঢেউয়ে ভেসে যান। ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান বলেন, ‘নিখোঁজ পর্যটককে শনিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।’ সৈকতে পর্যটক ভেসে যাওয়া ঠেকাতে লাইফগার্ড ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়। এছাড়া লাল পতাকা দিয়ে বিপজ্জনক স্থান চিহ্নিত করা হয়, পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা এবং মাইকিংয়ের মাধ্যমে
কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ সায়েম নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ইনানীর নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সায়েম চট্টগ্রামের হাটহাজারী কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান কালবেলাকে জানান, সায়েম ও তার বন্ধু আরমান ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সায়েম সমুদ্রে ডুবে যেতে থাকেন। তাকে উদ্ধারে এগিয়ে আরমানও ডুবে যেতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় লোকজন ও বিচ কর্মীরা আরমানকে উদ্ধার করতে পারলেও সায়েম প্রবল ঢেউয়ে ভেসে যান।
ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান বলেন, ‘নিখোঁজ পর্যটককে শনিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।’
সৈকতে পর্যটক ভেসে যাওয়া ঠেকাতে লাইফগার্ড ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়। এছাড়া লাল পতাকা দিয়ে বিপজ্জনক স্থান চিহ্নিত করা হয়, পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা এবং মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা প্রচার করা হয়ে থাকে। এরপরও অসাবধানতা বশত কিংবা নির্দেশনা না মানায় প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে যান পর্যটক।
What's Your Reaction?