ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

জুন মাসের মধ্যেই মানবতাবিরোধী অপরাধে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মামলার রায় ঘোষণার আশাব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার (১০ জুন) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে জাসদের হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছিল। দুটি মামলাতেই আমরা সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছি। এই দুজনেরই কুষ্টিয়ায় সংঘটিত হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতা ছিল। তাদের সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি ছিল। তারা শেখ হাসিনার নির্দেশনা ও সব সিদ্ধান্তের সঙ্গে সহযোগী ছিলেন। তিনি বলেন, স্ব স্ব রাজনৈতিক নেতাদের আন্দোলন দমনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছিলেন ইনু ও হানিফ। তাদের দিকনির্দেশনা পেয়ে নেতাকর্মীরা তৎকালীন পুলিশের সহযোগিতায় কুষ্টিয়ায় হত্যাযজ্ঞ চালান। এতে ছয়জন নিহত হন। জুন মাসের মধ্যেই এই দুটি মামলার রায় হবে বলে আমরা আশা করছি। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি

ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

জুন মাসের মধ্যেই মানবতাবিরোধী অপরাধে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মামলার রায় ঘোষণার আশাব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১০ জুন) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে জাসদের হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছিল। দুটি মামলাতেই আমরা সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছি। এই দুজনেরই কুষ্টিয়ায় সংঘটিত হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতা ছিল। তাদের সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি ছিল। তারা শেখ হাসিনার নির্দেশনা ও সব সিদ্ধান্তের সঙ্গে সহযোগী ছিলেন।

তিনি বলেন, স্ব স্ব রাজনৈতিক নেতাদের আন্দোলন দমনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছিলেন ইনু ও হানিফ। তাদের দিকনির্দেশনা পেয়ে নেতাকর্মীরা তৎকালীন পুলিশের সহযোগিতায় কুষ্টিয়ায় হত্যাযজ্ঞ চালান। এতে ছয়জন নিহত হন। জুন মাসের মধ্যেই এই দুটি মামলার রায় হবে বলে আমরা আশা করছি। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছি।

এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার, আবদুস সাত্তার পালোয়ান, শাইখ মাহদীসহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow