ইন্টারনেট ব্যাংকিং অ্যাপে প্রতারণা ও গ্রাহকদের করণীয়

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার ব্যাপক বৃদ্ধি ঘটেছে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ক্রমবর্ধমান ব্যবহার এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। bKash, Nagad, Rocket এবং Upay-এর মতো সেবাগুলো আর্থিক লেনদেনের ধরন বদলে দিয়েছে, যা কোটি মানুষের কাছে আরও সহজলভ্য হয়েছে। একইভাবে, অনলাইন মার্কেটপ্লেসের উত্থান নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করেছে, ব্যবসা ও ভোক্তাদের জন্য সুবিধা বাড়িয়েছে। ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (যেমন bKash, Nagad, Rocket, Upay ইত্যাদি) লেনদেন সহজ হলেও একইসাথে ডিজিটাল প্রতারণাও বেড়েছে। নিচে কিছু সাধারণ ধরনের প্রতারণার ধরন ও পটভূমি তুলে ধরা হলো- পটভূমি •    ইন্টারনেট ব্যাংকিং, এমএফএস ও ডিজিটাল পেমেন্টের ব্যবহার কয়েক কোটি গ্রাহককে যুক্ত করেছে। •    এই বিশাল ব্যবহারকারীর সংখ্যা হ্যাকার ও প্রতারকদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। •    অনেক গ্রাহক এখনো ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন এবং তারা সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন নয়। তাই তারা সহজেই  ফাঁদে পড়ে। প্রতারণার ধাপসমুহ ১. আবেগীয় গল্

ইন্টারনেট ব্যাংকিং অ্যাপে প্রতারণা ও গ্রাহকদের করণীয়
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার ব্যাপক বৃদ্ধি ঘটেছে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ক্রমবর্ধমান ব্যবহার এই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। bKash, Nagad, Rocket এবং Upay-এর মতো সেবাগুলো আর্থিক লেনদেনের ধরন বদলে দিয়েছে, যা কোটি মানুষের কাছে আরও সহজলভ্য হয়েছে। একইভাবে, অনলাইন মার্কেটপ্লেসের উত্থান নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করেছে, ব্যবসা ও ভোক্তাদের জন্য সুবিধা বাড়িয়েছে। ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (যেমন bKash, Nagad, Rocket, Upay ইত্যাদি) লেনদেন সহজ হলেও একইসাথে ডিজিটাল প্রতারণাও বেড়েছে। নিচে কিছু সাধারণ ধরনের প্রতারণার ধরন ও পটভূমি তুলে ধরা হলো- পটভূমি •    ইন্টারনেট ব্যাংকিং, এমএফএস ও ডিজিটাল পেমেন্টের ব্যবহার কয়েক কোটি গ্রাহককে যুক্ত করেছে। •    এই বিশাল ব্যবহারকারীর সংখ্যা হ্যাকার ও প্রতারকদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। •    অনেক গ্রাহক এখনো ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন এবং তারা সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন নয়। তাই তারা সহজেই  ফাঁদে পড়ে। প্রতারণার ধাপসমুহ ১. আবেগীয় গল্প (Emotional Storytelling) ইন্টারনেট ব্যাংকিং অ্যাপে প্রতারণার সবচেয়ে সাধারণ ও কার্যকর কৌশল হলো আবেগীয় গল্প বলা। প্রতারকরা জানে, মানুষ ভয়, আতঙ্ক বা লোভে দ্রুত সিদ্ধান্ত নেয়। তাই তারা ফোনে বা মেসেজে এমন গল্প বানায় যা গ্রাহককে মানসিকভাবে দুর্বল করে ফেলে। তারা প্রথমে ফোন করে এমন একটি গল্প শোনায় যা আপনাকে ভয় পাইয়ে দেয় বা কৌতূহলী করে তোলে। •    উদাহরণ o    ‘আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এখনই কোড দিলে বাঁচানো যাবে।’ o    ‘আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে, রিপোর্ট দেখতে এখানে লগইন করুন।’ o    ‘ভুল করে আপনার অ্যাকাউন্টে ৫ লাখ টাকা চলে এসেছে, এখনই ফেরত দিতে হবে।’ o    ‘আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, এখনই সচল না করলে সব টাকা কেটে যাবে।’ o    ‘আপনি সরকারি অনুদান/লটারি জিতেছেন, তথ্য দিলে টাকা পাবেন।’  এই গল্পগুলো শুনে অনেকেই আতঙ্কিত হয়ে প্রতারকের নির্দেশ মেনে নেয়। ২. ফিশিং লিংক (Phishing Link) উপরের গল্পগুলো বলার পর তারা আপনাকে একটি লিংক পাঠাবে (SMS বা WhatsApp-এ)। এই লিংকটি দেখতে হুবহু আপনার ব্যাংকের অ্যাপ বা ওয়েবসাইটের মতো হবে। আপনি যখন লিংকে ক্লিক করবেন- o    সেখানে আপনার User ID, Password, অথবা PIN দিতে বলা হবে। o    অনেক সময় এই লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে একটি Malware (ক্ষতিকর সফটওয়্যার) ইনস্টল হয়ে যেতে পারে। ৩. ওটিপি (OTP) চুরি আপনি যখন ওই ভুয়া লিংকে তথ্যগুলো দেবেন, হ্যাকাররা সেই তথ্য ব্যবহার করে আসল ব্যাংকিং অ্যাপে লগইন করার চেষ্টা করবে। তখন আপনার ফোনে একটি OTP আসবে। হ্যাকার আপনাকে ফোনে কথা বলে ভুলিয়ে সেই OTP-টিও নিয়ে নেবে। ৪. টাকা সরিয়ে ফেলা একবার অ্যাকাউন্টে ঢুকে পড়লে তারা খুব দ্রুত টাকা অন্য অ্যাকাউন্টে বা bKash/Nagad/Rocket এ পাঠিয়ে দেয়। সুরক্ষার জন্য জরুরি টিপস  •    লিংক এড়িয়ে চলুন : ব্যাংক কখনো ফোনে লিংক পাঠায় না। o    উদাহরণ : যদি SMS-এ লেখা থাকে ‘Click here to unblock your account’, সেটি ভুয়া। •    অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন : সবসময় ব্যাংকের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন। o    উদাহরণ : Play Store/App Store থেকে ডাউনলোড করা অ্যাপ ছাড়া অন্য কোনো লিংক থেকে অ্যাপ ইনস্টল করবেন না। •    সন্দেহ হলে ফোন কেটে দিন: অপরিচিত বা সন্দেহজনক কল এলে সাথে সাথে ফোন কেটে দিন। o    উদাহরণ: কেউ যদি বলে ‘আমি ব্যাংক থেকে বলছি, আপনার PIN দিন’, সাথে সাথে ফোন কেটে দিন। কারন সত্যিকারের ব্যাংক থেকে কখনো আপনার কাছে PIN/OTP চাওয়া হবে না। কারো সাথে PIN/OTP শেয়ার করবেন না। o    প্রতারণার শিকার হলে : সাথে সাথে ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করুন এবং থানায় জিডি করুন। শাহ্‌ মুহাম্মদ আজিজুল হক, আইসিটি ডিভিশন, এনসিসি ব্যাংক পিএলসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow