ইন্দোনেশিয়ার আলফা মার্ট এ বছরই বাংলাদেশে চালু করবে ৫০ আউটলেট

ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ রিটেইল চেইন বা খুচরা বিপণনপ্রতিষ্ঠান আলফা মার্ট চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা করেছে। মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিয়াওয়াতি সোমবার (১৮ মে) বিডা কার্যালয়ে সংস্থার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করার বাস্তব উপায় নিয়ে আলোচনা হয়। বিডা জানায়, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগের আগ্রহ বাড়ছে। দেশটির বড় বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে বিশেষ করে খুচরা ব্যবসা, কৃষি ও জ্বালানি খাতে সম্ভাবনা দেখছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের বৈঠকে বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ভিত্তিক উন্নয়ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রাষ্ট্রদূত লিস্টিয়াওয়াতি বলেন, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে ইন্দোনেশিয়া সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। তি

ইন্দোনেশিয়ার আলফা মার্ট এ বছরই বাংলাদেশে চালু করবে ৫০ আউটলেট

ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ রিটেইল চেইন বা খুচরা বিপণনপ্রতিষ্ঠান আলফা মার্ট চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিয়াওয়াতি সোমবার (১৮ মে) বিডা কার্যালয়ে সংস্থার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করার বাস্তব উপায় নিয়ে আলোচনা হয়।

বিডা জানায়, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগের আগ্রহ বাড়ছে। দেশটির বড় বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে বিশেষ করে খুচরা ব্যবসা, কৃষি ও জ্বালানি খাতে সম্ভাবনা দেখছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের বৈঠকে বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ভিত্তিক উন্নয়ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত লিস্টিয়াওয়াতি বলেন, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে ইন্দোনেশিয়া সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগকারীদের বাড়তে থাকা আস্থার কথাও তুলে ধরেন।

আরও পড়ুন
বিনিয়োগ বাড়াতে প্রথমে ব্যবসার খরচ কমাতে হবে
বাংলাদেশকে আঞ্চলিক ব্যবসাকেন্দ্র হিসেবে দেখছে ব্রাজিল

এরই ধারাবাহিকতায় দেশটির অন্যতম বৃহৎ রিটেইল চেইন আলফা মার্টের বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ পরিকল্পনার বিষয়টি আলোচনায় আসে। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের শেষ নাগাদ দেশে ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা করেছে। পাশাপাশি আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে পাঁচ হাজারের বেশি আউটলেটে সম্প্রসারণের দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করেছে।

বৈঠকে কৃষি ও জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব খাতে ইন্দোনেশিয়ার বড় বিনিয়োগকারীরা তাদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও খাতভিত্তিক জ্ঞান বাংলাদেশে কাজে লাগাতে পারেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বৈঠকে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রাধিকার ক্ষেত্রগুলো তুলে ধরেন। তিনি সরকারি অব্যবহৃত সম্পদ পিপিপি মডেলের মাধ্যমে নতুনভাবে ব্যবহারের উদ্যোগের কথা উল্লেখ করেন। এ ক্ষেত্রে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এসএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow