ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের দূরবর্তী তালাউদ দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল ফিলিপাইনের মিন্দানাওদ্বীপের সারাঙ্গানি প্রদেশ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটি খুব সামান্য অনুভূত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। বিশেষজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ এ অঞ্চলটি প্যাসিফিক রিং অব ফায়ারের অন্তর্ভুক্ত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ঘটে। ২০০৪ সালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত। সূত্র: এএফপি এমএসএম

ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের দূরবর্তী তালাউদ দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল ফিলিপাইনের মিন্দানাওদ্বীপের সারাঙ্গানি প্রদেশ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটি খুব সামান্য অনুভূত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।

বিশেষজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ এ অঞ্চলটি প্যাসিফিক রিং অব ফায়ারের অন্তর্ভুক্ত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ঘটে।

২০০৪ সালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow